প্রশ্ন: কুরবানির পশুতে সাত ভাগের এক ভাগের টাকা দুই ভাই মিলে, আমাদের মায়ের পক্ষ থেকে দিলে কুরবানি হবে কিনা!উত্তর: না, এভাবে কুরবানি করলে কুরবানি সহিহ হবে না। কারণ, এখানে এক ভাগে শরিক হচ্ছে একাধিক ব্যক্তি। এক ভাগে একাধিক ব্যক্তি শরিক হলে ওই কুরবানি বিশুদ্ধ হয় না। (আদদুররুল মুহতার ৯/৪৫৭)এটা জায়েজ হওয়ার একটি সূরত এই যে, তাদের একজন অপরজনকে তার টাকার মালিক বানিয়ে দিবে। অতপর তিনি নিজের পক্ষ থেকে কুরবানি করবেন। তাহলে কুরবানি বিশুদ্ধ হবে।হজরত জাবির (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূল সা.-এর সঙ্গে হজের ইহরাম বেঁধে রওনা হলাম। অতঃপর তিনি উট ও গরুতে আমাদের মধ্যে সাতজন করে শরিক হওয়ার (ও কুরবানি করার) নির্দেশ দিলেন। (সহিহ মুসলিম ১৩১৮, ৩০৪৯)একান্নভুক্ত পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া গেলে অর্থাৎ তাদের কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেকের ওপর ভিন্ন ভিন্ন কুরবানি ওয়াজিব।পরিবারের যত সদস্যের ওপর কুরবানি ওয়াজিব তাদের প্রত্যেককেই একটি করে পশু কুরবানি করতে হবে কিংবা বড় পশুতে পৃথক পৃথক অংশ দিতে হবে। একটি কুরবানি সবার জন্য যথেষ্ট হবে না।প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনাতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার ওপর কুরবানি করা ওয়াজিব। টাকা-পয়সা, সোনা-রুপা, অলংকার, বর্তমানে বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজনাতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র কুরবানির নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুতা নিক্ষেপের পর ভারতের প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেন মোদি
জুতা নিক্ষেপের পর ভারতের প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেন মোদি

বিচারিক কার্যক্রম চলাকালে ভারতের সুপ্রিম কোর্টের ভেতরে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছোঁড়ার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র Read more

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়: নাহিদ
স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। পূরণ Read more

বিশাল নিয়োগ আসছে প্রাথমিকে
বিশাল নিয়োগ আসছে প্রাথমিকে

প্রাথমিকে শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা চূড়ান্ত হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রকাশ করা হবে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। Read more

তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু
তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু

১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু হচ্ছে আজ।সোমবার (২৬ মে) Read more

নিরপেক্ষ থাকার আহ্বান জাহিদ হোসেনের: ‘কারো বিএনপি হওয়ার দরকার নেই’
নিরপেক্ষ থাকার আহ্বান জাহিদ হোসেনের: ‘কারো বিএনপি হওয়ার দরকার নেই’

‘কারো বিএনপি হওয়ার দরকার নাই, কিন্তু আপনি দয়া করে ওই চেয়ারটাতে বসে নির্দলীয় আচরণ করবেন’ এভাবে নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানিয়েছেন Read more

স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ১০ জন শিক্ষক নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন