লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়ায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।রবিবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস এর নিকট ডাঙ্গাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।বিজিবি জানায়, ভারতের ১৭৪/অর্জুন বিএসএফ ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ গরু ধাওয়া করতে গিয়ে শূন্য লাইন অতিক্রম করে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন।এ সময় আঙ্গরপোতা বিওপির টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিজিবি জানায়, বিষয়টি নিয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা রায়পুর ইউনিয়ন যুবলীগ নেতা সিরাজ ফরহাদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৪) মে বিকালে উপজেলার চাতরী চৌমুহনী এলাকা Read more

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন
লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন

ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ৬ মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন ঢালী (২২)। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে Read more

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প

হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বর্তমানে খুবই ভালো।’ তিনি বলেন, ‘আমরা Read more

মায়ের পরকীয়ার বলি দেড় বছরের শিশু, মায়ের স্বীকারোক্তি
মায়ের পরকীয়ার বলি দেড় বছরের শিশু, মায়ের স্বীকারোক্তি

ভৈরবে এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে পুলিশ। নিহত শিশুর নাম নুসরান। বয়স দেড় বছর। মা Read more

নাফনদীর মোহনায় আরাকান আর্মির ধাওয়া, ট্রলার ডুবি
নাফনদীর মোহনায় আরাকান আর্মির ধাওয়া, ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে নাফনদীর মোহনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবে Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২২২
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২২২

সারদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ২২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন