‘আইনের শাসন কাকে বলে-নির্বাচন কমিশন তা আগামী নির্বাচনে দেখাতে চায়’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি বলেন, ‘প্রিজাইডিং অফিসাররা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।’তিনি আরও বলেন, ‘নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে আমরা সবাই মিলে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব, ইনশাআল্লাহ।’আজ শনিবার বেলা ১১টায় চট্টগ্রামে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সিইসি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। এজন্য প্রশিক্ষণপ্রাপ্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ভোটগ্রহণ কেন্দ্রে প্রিজাইডিং অফিসারই হবেন সেই কেন্দ্রের ‘চিফ ইলেকশন অফিসার’ উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, আইন অনুযায়ী সব ধরনের ক্ষমতা প্রয়োগের দায়িত্ব তার ওপরই থাকবে।তিনি বলেন, প্রয়োজনে ভোটকেন্দ্র স্থগিত করুন, আইন প্রয়োগ করুন, তবে নিরপেক্ষতা বজায় রেখে সাহসের সঙ্গে দায়িত্ব পালন করুন।তিনি আরও বলেন, ‘আপনারা আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করবেন। কমিশন হিসেবে আমরা আপনাদের পূর্ণ সমর্থন দেব। তবে ক্ষমতা প্রয়োগে গাফিলতি করলে সেটিকে দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য করা হবে।’বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিরাপত্তা উল্লেখ করে সিইসি বলেন, প্রশাসনিক, আইনগত ও প্রযুক্তিগত নানা চ্যালেঞ্জ থাকলেও নিরাপত্তা ব্যবস্থাপনাই সবচেয়ে কঠিন বিষয়। এজন্য তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।একটি সফল নির্বাচন আয়োজনের মূল চাবিকাঠি হলো ‘সমন্বয়’ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়ই নির্বাচনের সাফল্য নিশ্চিত করবে।’নাসির উদ্দিন আরও জানান, নির্বাচন কমিশন একটি ‘সেন্ট্রাল কো-অর্ডিনেশন সেল’ এবং ‘ইমার্জেন্সি রেসপন্স ইউনিট’ গঠন করছে, যাতে দেশের যেকোনো স্থান থেকে দ্রুত যোগাযোগ ও ব্যবস্থা গ্রহণ করা যায়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে বার্তা সম্পাদক ফোরামের আত্মপ্রকাশ ও ফল উৎসব
বরিশালে বার্তা সম্পাদক ফোরামের আত্মপ্রকাশ ও ফল উৎসব

ফল উৎসবের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের নিয়ে গঠিত “বরিশাল বার্তা সম্পাদক ফোরাম” (বিবিএসএফ)।শুক্রবার (১১ জুলাই) Read more

দয়া করে পাগলাটে যুদ্ধ শুরু করবেন না, ট্রাম্পকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
দয়া করে পাগলাটে যুদ্ধ শুরু করবেন না, ট্রাম্পকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ট্রম্পকে বলেছেন, ‘দয়া করে, কোনো পাগলাটে যুদ্ধ শুরু করবেন না।’সম্প্রতি Read more

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে ৮ টুকরা মরদেহের রহস্য উন্মোচন
টঙ্গীতে ট্রাভেল ব্যাগে ৮ টুকরা মরদেহের রহস্য উন্মোচন

গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পলিথিনে মোড়ানো অলি মিয়া (৩৫) নামের এক যুবকের মাথাবিহীন ৮ টুকরো লাশের হত্যার রহস্য উন্মোচন করেছে Read more

বিসিবি নির্বাচন ৬ অক্টোবর, পক্ষপাত দেখলে ঘেরাওয়ের হুমকি
বিসিবি নির্বাচন ৬ অক্টোবর, পক্ষপাত দেখলে ঘেরাওয়ের হুমকি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। আজ রোববার (২১ সেপ্টেম্বর) ঘোষিত Read more

হবিগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
হবিগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত Read more

১২০ টাকায় গরুর মাংস আমদানির কথা ভিত্তিহীন: প্রাণিসম্পদ মন্ত্রণালয়
১২০ টাকায় গরুর মাংস আমদানির কথা ভিত্তিহীন: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

বিদেশ থেকে মাংস আমদানির খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৬ আগস্ট) মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন