একটি গান কখনো শুধু গান থাকে না, তা হয়ে ওঠে সময়ের দলিল, এক প্রজন্মের আবেগের ভাষা। বাণিজ্যিক সিনেমার পিয়া রে, পিয়া রে, কাঁদে হিয়া রে—  ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার আইকনিক এই গানের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা দুই শিল্পী রাহুল অরুণোদয় ব্যানার্জি ও জুবিন গার্গ, এখন দুজনের কেউই আর বেঁচে নেই। আশ্চর্যের বিষয় হলো, এই দুই তারকারই মৃত্যু হয়েছে জলে ডুবে। তাদের এই সলিল সমাধি পরিণত হয়েছে বড় আক্ষেপে, শোকে। ২৯ মার্চ দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে সেখানে গিয়েছিলেন তিনি। শুটিং চলাকালে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে।এর আগে, গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে পানিতে নেমে ডুবে মারা যান আসামে জন্ম নেওয়া এই গায়ক। শুরুতে তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা থাকলেও পরে সিঙ্গাপুরের আদালত এটিকে নিছক দুর্ঘটনা বলেই নিশ্চিত করে। জুবিনের সেই আকস্মিক মৃত্যুতে ভারতবর্ষের পাশাপাশি কেঁদেছিল বাংলাদেশের অসংখ্য ভক্তও। বলিউডের ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলি’ থেকে শুরু করে টলিউডের ‘বোঝেনা সে বোঝেনা’, ‘মন মানে না’ কিংবা ‘পিয়া রে’—এই গানগুলোর পরতে পরতে মিশে আছে নব্বই দশক ও জেনজিদের আবেগ। এই গানগুলোর জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন প্রয়াত জুবিন গার্গ।এবার জুবিনের মৃত্যুর শোক কাটিয়ে না উঠতেই এবার ওপার বাংলা থেকে এল আরও এক দুঃসংবাদ। ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান অভিনেতা রাহুল। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন তিনি।দুই শিল্পীর মৃত্যুর মধ্যে সময়ের কিছুটা ব্যবধান থাকলেও ঘটনাপ্রবাহে রয়েছে এক অদ্ভুত ও বিষাদময় মিল। দুজনকেই কেড়ে নিয়েছে জল। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার তুমুল জনপ্রিয় গান ‘পিয়া রে’-তে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন সদ্য প্রয়াত রাহুল, আর নেপথ্যে কণ্ঠ দিয়েছিলেন জুবিন গার্গ। প্রিয় চ্যাটার্জির কথায় এবং জিৎ গাঙ্গুলীর সুরে কৈশোরের প্রেম, অপূর্ণতা আর আবেগের প্রতীক হয়ে ওঠা এই গানটি মিশে গিয়েছিল শ্রোতা-দর্শকদের মনে।সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়াতেও এক বিষণ্ণ হাহাকার। এক নেটিজেন গানটির কাটপিস শেয়ার করে লিখেছেন, ‘জুবিনের পর আজ রাহুলও চলে গেল, আর থেকে গেল শুধু এই কালজয়ী গানটা। ১৯৮৩ থেকে শুরু হওয়া রাহুলের এই সফর যেন চিরদিনই আমাদের মনে থেকে যাবে।’  অন্য এক ভক্তের কণ্ঠে ঝরে পড়েছে নিয়তির নিষ্ঠুর পরিহাসের কথা, ‘জুবিন এবং রাহুল, কেউই নেই আজ। দুজনেই বিলীন হলো সেই অতল সমুদ্রে।’ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় টলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। অন্যদিকে জুবিন গর্গের মৃত্যুর রেশও এখনো কাটেনি তাঁর ভক্তদের মধ্যে।দুই শিল্পীর এই পরপর মৃত্যু ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তাঁদের কাজ, বিশেষ করে ‘পিয়া রে’ গানটি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে স্মৃতিচারণা করছেন, ভাগ করে নিচ্ছেন সেই সময়ের অভিজ্ঞতা, আবেগ। নিয়তির কী নির্মম পরিহাস, এই গানের পর্দার মুখ ও নেপথ্যের কণ্ঠ দুজনেরই মৃত্যু হলো ‘জলে ডুবে’। জনপ্রিয় এই দুই তারকার দুই বাংলার ভক্তদের মাঝে এখন এসব নিয়েই আক্ষেপ।  এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ ভাইরাল, যা বললো বেবিচক
বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ ভাইরাল, যা বললো বেবিচক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সৌদিপ্রবাসী যাত্রীর কাছে ঘুস দাবির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ Read more

চুলার ধোঁয়া নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ
চুলার ধোঁয়া নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির চুলায় রান্না করার ধোঁয়া নিয়ে তর্ক বিতর্কের জের ধরে বড় ভাই ও ভাতিজার মারধরে মনির হোসেন নামে (৩৫) Read more

টেকনাফে বন্দিশালা থেকে ৪৪ জিম্মি উদ্ধার
টেকনাফে বন্দিশালা থেকে ৪৪ জিম্মি উদ্ধার

কক্সবাজারে টেকনাফের উপকুলী ইউনিয়ন বাহারছড়া গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী চক্রের বন্দিশালা থেকে শিশুসহ ৪৪ জন মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার Read more

দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র‌্যাব
দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র‌্যাব

দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধেও তৎপর রয়েছে সংস্থাটি। Read more

নরসিংদীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে স্ট্রোক করে প্রাণ হারালেন শিক্ষক
নরসিংদীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে স্ট্রোক করে প্রাণ হারালেন শিক্ষক

নরসিংদীর মনোহরদী উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের সময় স্ট্রোক জনিত কারনে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন