যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইক ওয়াল্টজকে অপসারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া গুরুত্বপূর্ণ এই পদে সাময়িকভাবে স্থলাভিষিক্ত হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি তিনি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করবেন। অন্যদিকে মাইক ওয়াল্টজকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করবেন ট্রাম্প। শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।এদিকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প ওয়াল্টজকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, তার স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি আমেরিকার শীর্ষ কূটনীতিক হিসেবেও তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।বিবিসি বলছে, সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা একটি চ্যাট গ্রুপে ভুল করে একজন সাংবাদিককে যুক্ত করার জন্য ওয়াল্টজ সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। আর এটি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদের জন্য নিশ্চিতকরণ শুনানির সময় কার জন্য রাজনৈতিক বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।মূলত ফ্লোরিডার সাবেক এই কংগ্রেসম্যান ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউস ছেড়ে যাওয়া প্রশাসনের প্রথম সিনিয়র কোনও সদস্য।মূলত ওয়াল্টজের অপসারণের পেছনে মূল কারণ হিসেবে “সিগনালগেট” কেলেঙ্কারিকে দায়ী করা হচ্ছে, যেখানে তিনি ভুলবশত একটি সিগনাল গ্রুপ চ্যাটে একজন সাংবাদিককে যুক্ত করেন, যেখানে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। এই ঘটনার ফলে জাতীয় নিরাপত্তা পরিষদের তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে এবং ওয়াল্টজের নেতৃত্ব নিয়েও সমালোচনা হয়।প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াল্টজের প্রশংসা করে বলেন, “মাঠে ইউনিফর্ম পরা অবস্থায়, কংগ্রেসে এবং আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, মাইক ওয়াল্টজ আমাদের জাতির স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। আমি জানি, তিনি তার নতুন ভূমিকায়ও একইভাবে কাজ করবেন।”এদিকে ওয়াল্টজের স্থলাভিষিক্ত হিসেবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। রুবিও বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইউএসএআইডি এবং জাতীয় আর্কাইভের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বও পালন করছেন, যা তাকে ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রভাবশালী সদস্যে পরিণত করেছে।উল্লেখ্য, ওয়াল্টজের আগে নিউইয়র্কের কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছিল, কিন্তু হাউসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রক্ষার জন্য তার মনোনয়ন প্রত্যাহার করা হয়।ওয়াল্টজের নতুন পদে যোগদানের জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। তবে, “সিগনালগেট” কেলেঙ্কারির কারণে তার মনোনয়ন প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় বিষাক্ত চুলায় মদ খেয়ে ৬ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় বিষাক্ত চুলায় মদ খেয়ে ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিষাক্ত চুলাই মদ পান করে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সদর থানা পুলিশ। তবে, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে Read more

সড়ক দুর্ঘটনায় আহত পশু চিকিৎসকের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত পশু চিকিৎসকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহম্মেদ শরীফ (৪৮) নামে এক পল্লি পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৬ Read more

বিরামপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ, সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
বিরামপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ, সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ Read more

বরিশালে ফ্যানের সঙ্গে ঝুলছিল দুই সন্তানের জননীর মরদেহ
বরিশালে ফ্যানের সঙ্গে ঝুলছিল দুই সন্তানের জননীর মরদেহ

বরিশালের বানারীপাড়ায় ফ্যানে ঝুলন্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সলিয়াবাকপুর গ্রামে নিজ কক্ষ থেকে Read more

‘দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে’
‘দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে’

পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু বলেছেন, দেশের বিরুদ্ধে বর্তমানে ভয়াবহ ষড়যন্ত্র Read more

ভগ্নিপতির শাবলের আঘাতে প্রাণ গেল শ্যালকের
ভগ্নিপতির শাবলের আঘাতে প্রাণ গেল শ্যালকের

কিশোরগঞ্জের ভৈরবে দুলাভাইয়ের শাবলের আঘাতে রাকিব মিয়া (১৪) নামের এক শ্যালক খুন হয়েছে। অপর আরেক শ্যালক জিসান মিয়া (১৮) গুরুতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন