সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা সময়মত মেলেনা চিকিৎসক,হাসপাতালের মুল ফটকের সামনেই আগুন দিয়ে পোড়ানো হচ্ছে বর্জ্য। আর এই বর্জের ধোঁয়ায় পুরো হাসপাতাল এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে । হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বর্জ্য পোড়ানোর দুর্গন্ধে সুস্থ হওয়ার পরিবর্তন অসুস্থ হওয়ার ঝুঁকিতে রয়েছে। এছাড়াও সময়মত চিকিৎসক না আসায় চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে রোগী। উল্লাপাড়া উপজেলায় প্রায় ৬ লাখ মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রে মানুষ ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ৫০ শয্যার এই হাসপাতালে সময়মত ডাক্তার না আসায় রোগীরা পাচ্ছে না চিকিৎসা সেবা। এমনই অনিয়মের চিত্র ফুটে উঠেছে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার আলিপুর গ্রামের সাইদার খাঁন নামে এক রোগী ডায়রিয়া, পেট ব্যথা নিয়ে কাতরাচ্ছে, হাসপাতালে এসেছে ভর্তি হওয়ার জন্য।কিন্তু তার চিকিৎসা না দিয়েই সেখানকার উপ-সহকারী মেডিকেল অফিসার ওয়ালিদ হাসান তাকে সিরাজগঞ্জ পাঠিয়ে দিচ্ছে। সে সময় সকাল ৮টা থেকে ডিউটি ছিলো ডাঃ আরমান হোসেনের, সে উপস্থিত না থাকায় হাসপাতালে ইমারজেন্সিতে দায়িত্বরত ডাক্তার অলিউল্লাহ রহমান ও একজন ওয়ার্ড বয়কে দেখা গেছে। পরবর্তী রোগীকে প্রাথমিক ভাবে স্যালাইন দিয়ে সিরাজগঞ্জ নিয়ে যেতে বলা হয়। চিকিৎসা না পেয়েই রোগীর স্বজনরা সাইদার খাঁন কে নিয়ে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছে। সাইদার খাঁনের সাথে হাসপাতালে এসে তার মেয়ে চায়না খাতুন অভিযোগ করেন তার বাবা হঠাৎ করেই ডায়রিয়া এবং পেটব্যথা দেখা দেয়। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টায় এসেছেন ডাক্তার না থাকায় তাকে চিকিৎসা দিচ্ছেন না। সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার অলিউল্লাহ রহমান  তাদের কে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলছেন। পরে সে সময় ডিউটিরত অনুপস্থিত ডাক্তার আরমান হাসান কে এই প্রতিবেদক কল দিলে, সে তড়িঘড়ি করে সকাল পৌনে ৯টার দিকে উপস্থিত হয়। এসময় তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান ৮ টা থেকে ডিউটি কিন্তু ৯টার মধ্যে আসলেই হবে। এমন দায়সারা বক্তব্য দিয়ে তিনি দাবি করেন ৮ টা থেকে ডিউটি থাকলেও শুক্রবার ৯টার দিকে আসা হয়। এমনকি ৯ টার সময় হাসপাতালে আসার বিষয়টি নাকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাদের অতগত আছেন এবং তিনিই নাকি এমন নির্দেশনা দিয়েছেন বলেন জানান ডাক্তার আরমান হোসেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিষয়ে সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মেহেদী হাসান বলেন, তারা বারবার তাগাদা দিয়ে যাচ্ছে চিকিৎসা সেবার মান বাড়ানোর জন্য, কয়দিন আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উল্লাপাড়া উপজেলার আহ্বায়ক হিমেল ছাত্র প্রতিনিধিদের নিয়ে গিয়েছিল। তারা এখনো যদি ঠিক না হয় তাহলে তাদের বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ কে লিখিতভাবে জানানো হবে। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা আব্দুল কাদের জানান জানান, লেট করে হাসপাতালে আসার বিষয় ডাক্তারদের আমি কিছুই বলি নাই। তবে হাসপাতালে সকল অনিয়ম সমাধানে কাজ করা হচ্ছে। আর হাসপাতালের মুল ফটকের সামনে কোন ভাবেই বর্জ্য পোড়ানো যাবে না এটা সম্পর্ণ অবৈধ সকল বিষয় নিয়েই খুব দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 
নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অনন্য উৎসব, যা ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্র করে। এটি Read more

গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল
গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল

গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না Read more

প্রকাশ হলো ঈদুল আজহার চাঁদের ছবি
প্রকাশ হলো ঈদুল আজহার চাঁদের ছবি

হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাস ও পবিত্র ঈদুল আজহার ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের আল খাতম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র। Read more

উল্লাপাড়ায় ইমামের বিরুদ্ধে প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
উল্লাপাড়ায় ইমামের বিরুদ্ধে প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

উল্লাপাড়ায় আব্দুল আলীম (৩৪) নামের এক ইমামের বিরুদ্ধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১০ Read more

পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় শেকৃবিতে বিক্ষোভ মিছিল
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় শেকৃবিতে বিক্ষোভ মিছিল

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের Read more

সন্তানের মৃত্যুর ‘শোক ভুলতে’ প্রতিবেশীর বাচ্চা চুরি
সন্তানের মৃত্যুর ‘শোক ভুলতে’ প্রতিবেশীর বাচ্চা চুরি

কুমিল্লার লাকসাম থেকে অপহৃত হওয়া দুই মাস বয়সী শিশু ঝর্ণাকে চাঁদপুরের মতলব পৌরসভার পূর্ব কলাদি থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন