সরিষা ফুলে ভরে উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিস্তীর্ণ মাঠ। শীত মৌসুমের শুরুতেই এসব সরিষা ক্ষেতে স্থাপন করা হয়েছে মৌ চাষীদের মধু সংগ্রহের বাক্স। ফলে পুরো এলাকায় এখন মধু উৎপাদনকে ঘিরে বাড়ছে কর্মচাঞ্চল্য। সরিষা চাষের দিক থেকে দেশের শীর্ষ উপজেলা হওয়ায় প্রতি বছরই উল্লাপাড়া মৌ চাষীদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উল্লাপাড়ায় ২৪ হাজার ৫৭০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। এ থেকে প্রায় ৪৩ হাজার ৫৮ মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উধুনিয়া, বড় পাঙ্গাসী, লাহিড়ী মোহনপুর, বাঙ্গালা, সলঙ্গা, পূর্ণিমাগাঁতী, কয়ড়া ও দুর্গানগর ইউনিয়নে সবচেয়ে বেশি সরিষা চাষ হয়েছে।সরিষা গাছে ফুল ফোটার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন জেলা থেকে মৌ চাষীরা উল্লাপাড়ায় এসে তাদের মৌ বাক্স বসাচ্ছেন। গত এক সপ্তাহে শতাধিক মৌ খামারি উপজেলার বিভিন্ন এলাকায় মধু সংগ্রহের বাক্স স্থাপন করেছেন। বর্তমানে মাঠে ১০ হাজারের বেশি মৌ বাক্স রয়েছে। কৃষি বিভাগের হিসাবে, মৌসুম শেষে এই সংখ্যা প্রায় ১৪ হাজারে পৌঁছাতে পারে। প্রতিটি মৌ বাক্স থেকে গড়ে ১৩ থেকে ১৫ কেজি মধু সংগ্রহ করা সম্ভব হয়। সে হিসাবে চলতি মৌসুমে উল্লাপাড়ায় প্রায় দুই লাখ কেজি বা ২০০ মেট্রিক টন মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে।স্থানীয় মৌ খামারি রাকিব হোসেন জানান, তিনি বড় পাঙ্গাসী এলাকায় ২০০টি মৌ বাক্স স্থাপন করেছেন। তার লক্ষ্যমাত্রা প্রায় তিন হাজার কেজি মধু উৎপাদন। সাতক্ষীরা থেকে আসা মৌ খামারি মোঃ পলাশ জানান, তিনি ১৩০টি মৌ বাক্স বসিয়েছেন এবং আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় দুই হাজার কেজি মধু সংগ্রহ করতে পারবেন বলে আশা করছেন। একইভাবে যশোর থেকে আগত মৌ খামারি আমিরুল ইসলাম উপজেলার বাগমারা মাঠে তিন শতাধিক মৌ বাক্স স্থাপন করেছেন। তিনি বলেন, অতিরিক্ত শীত বা কুয়াশা না থাকলে এবার সাড়ে চার হাজার কেজির মতো মধু উৎপাদন সম্ভব হবে।এদিকে উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুরে জাইকার অর্থায়নে মধু প্রসেসিং প্ল্যান্ট স্থাপিত হওয়ায় মৌ চাষীরা স্বস্তি প্রকাশ করেছেন। উপজেলা মৌ চাষী সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান শিহাব ও সাধারণ সম্পাদক ছোরমান আলী জানান, এই প্ল্যান্টে প্রতিদিন প্রায় এক মেট্রিক টন মধু পরিশোধন করা যাবে। এতে করে মৌ চাষীদের উৎপাদিত মধু প্রক্রিয়াজাত করতে অন্য এলাকায় যেতে হবে না।উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, উপজেলা পর্যায়ে সরিষা উৎপাদনে উল্লাপাড়ার অবস্থান দেশের শীর্ষে। সরিষার ব্যাপক আবাদ হওয়ায় এখানে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ মধু উৎপাদিত হয়। তিনি জানান, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে উল্লাপাড়ায় উৎপাদিত মধুর বাজারমূল্য সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকা ছাড়াতে পারে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯১ স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের
৯১ স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে ব্যস্ত সড়ক পরিহার করে বিকল্প স্থানে রাজনৈতিক কর্মসূচিসহ সভা-সমাবেশ আয়োজনের অনুরোধ করেছেন Read more

মাত্র ৫ বল খেলেই আর্জেন্টিনাকে হারাল কানাডা
মাত্র ৫ বল খেলেই আর্জেন্টিনাকে হারাল কানাডা

মাত্র পাঁচ বল খেলেই ওয়ানডে ম্যাচ জিতে গেল একটি দল! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটি ঘটেছে আর্জেন্টিনা ও কানাডার মধ্যকার এক Read more

ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

বরিশালে কৃষকের মাঠে ডায়াবেটিক রোগীর জন্য উদ্ভাবিত ব্রি ধান ১০৫ আবাদে সাফল্য মিলেছে। ভালো ফলন দেখে আশাবাদী কৃষকরা। উপকারী এই Read more

গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা বিপর্যস্ত, রোগীরা পাঠানো হয় ‘পছন্দের’ ডায়াগনস্টিকে!
গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা বিপর্যস্ত, রোগীরা পাঠানো হয় ‘পছন্দের’ ডায়াগনস্টিকে!

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম থাকলেও, জনবল সংকট ও ব্যবস্থাপনার অভাবে সেগুলোর অধিকাংশই ব্যবহারের বাইরে রয়েছে। Read more

সিরাজদিখানে খামারিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ
সিরাজদিখানে খামারিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ

গবাদিপশুর খাদ্যঘাটতি দূর ও প্রাণিপুষ্টির উন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে খামারিদের মাঝে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ Read more

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে এসেছে পাকিস্তান। এনবিসি নিউজকে চারটি সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন