সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাশেদুল ইসলাম রাশু (৩৫) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। রাশেদুল উপজেলার বাঙালা ইউনিয়নের ভয়নগর গ্রামের আবু সাঈদ এর ছেলে।শনিবার (৭ জুন) দুপুরে হত্যার সাথে জড়িত উপজেলার বাঙালা ইউনিয়নের ভয়নগর গ্রাম থেকে আলাউদ্দিন এর স্ত্রী আন্না খাতুন (৩৫) এবং উপজেলার বিনায়েকপুর বাজার এলাকা থেকে রাত ২ টার দিকে একই মহল্লার কাবেদ আলীর ছেলে সুমন সরকার (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আন্না খাতুন ও সুমন সরকার হত্যার ঘটনার স্বীকারোক্তি দিয়েছে।জানা যায়, উপজেলার বাঙালা ইউনিয়নের ভয়নগর গ্রামের সৌদি আরব প্রবাসী আলাউদ্দিন এর স্ত্রী আন্না খাতুন ও পরকীয়া প্রেমিক প্রতিবেশী সুমন সরকারের অনৈতিক সম্পর্ক দেখে ফেলে রাশেদুল ইসলাম। পরে আন্না খাতুনের সাথে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয় রাশেদুল, এবং তার প্রস্তাবে রাজি না হলে সবাইকে বলে দিবে বলে ব্ল্যাকমেইল করে।এই ঘটনা ধামাচাপা দিতে আন্না খাতুন ও তার পরকীয়া প্রেমিক সুমন সরকার পরিকল্পনা করে রাশেদুল ইসলাম কে হত্যা করার। ৩০ মে রাতে আন্না খাতুন রাশেদুল কে কল দিয়ে তাদের গোয়াল ঘরে আসতে বলে। রাশেদুল আন্না খাতুনের গোয়াল ঘরে আসলে সেখানে ওৎপেতে থাকা সুমন সরকার পিছন থেকে এসে রাশেদুল এর মাথায় আঘাত করে। এরপর দুজন মিলে রাশেদুলের গলায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর গোয়াল ঘরে গরুর দড়ি দিয়ে রাত ১১ টার দিকে আন্না ও তার পরকীয়া প্রেমিক সুমন সরকার মিলে হাত পা বেঁধে বস্তায় ভরে পাশের পরিত্যক্ত বাড়ির টয়লেটের ট্যাংকিতে ফেলে দেয়।রোববার (৮ জুন) বেলা ২ টার দিকে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, জেলা পুলিশ সুপার ফারুক হোসেনের নির্দেশনায় ৭ জুন দুপুরে আন্না খাতুনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর রোববার (৮ জুন) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার বিনায়েকপুর বাজার থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।এর আগে বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাশেদুল এর অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আবু সাঈদ বাদী হয়ে অজ্ঞাত আসামীদের নামে মামলা দায়ের করে।ওসি রাকিবুল হাসান আরও বলেন, রোববার (৮ জুন) বিকেলে আসামীদের আদালতে পাঠানো হবে। তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে সরানো হচ্ছে কুয়েটের উপাচার্যকে
অবশেষে সরানো হচ্ছে কুয়েটের উপাচার্যকে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল ইসলামকে দায়িত্ব থেকে Read more

মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন 
মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন 

চট্টগ্রামের মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে আবুল কালাম নামের চাচা খুন হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই Read more

৯ মাসে ৮০ হাজার ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
৯ মাসে ৮০ হাজার ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর প্রথম ৯ মাসে প্রায় ৮০ হাজার নন–ইমিগ্র্যান্ট (অভিবাসনপ্রত্যাশী নয় এমন) ভিসা বাতিল Read more

উত্তর-পূর্ব থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২, আহত ৩০
উত্তর-পূর্ব থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২, আহত ৩০

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে যাওয়ার পথে একটি ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।  এই দুর্ঘটনায় Read more

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দুর্নীতি ও অনিয়মের কারখানা
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দুর্নীতি ও অনিয়মের কারখানা

মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল দুর্নীতি ও অনিয়মে ভরপুর। পতিত সরকারের আমলে নিয়োগ প্রাপ্ত দোসররা এখনো আছেন আগের মত গুরুত্বপূর্ণ Read more

টিভিতে আজকের খেলা (২৮ ডিসেম্বর ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৮ ডিসেম্বর ২০২৫)

আজ বিপিএলের কোনো ম্যাচ নেই। মেলবোর্ন স্টার্স ও সিডনি থান্ডারের বিগ ব্যাশ লিগসহ ভারত-শ্রীলঙ্কার নারী দলের টি-টোয়েন্টি আজ। ক্রিকেটবিগ ব্যাশ লিগমেলবোর্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন