সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ভয়াবহ সংকট দেখা দিয়েছে। উপজেলার ২৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৫৯টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। ফলে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে, প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে এবং শিক্ষার মানেও নেমে এসেছে ধ্বসে।জানা গেছে, দীর্ঘদিন ধরে এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় স্কুল পরিচালনা, শিক্ষক সমন্বয়, শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের গুণগত মান রক্ষা কার্যত বাধাগ্রস্ত হচ্ছে। ফলে শিক্ষার পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবসরে যাওয়া, পদোন্নতি না হওয়া, নতুন নিয়োগ না আসা এবং প্রশাসনিক জটিলতার কারণে এসব পদ বহুদিন ধরে শূন্য পড়ে আছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বন্ধ থাকায় শূন্যতার হার দিন দিন বাড়ছে।উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, প্রধান শিক্ষক না থাকায় বর্তমানে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত দায়িত্বে থেকে পাঠদান ও প্রশাসনিক কাজ দুই দায়িত্বই পালন করছেন। এতে একদিকে ক্লাস নেওয়ার সময় কমে যাচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের পাঠে আগ্রহও হারাচ্ছে। অনেক স্কুলে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না।পূর্বদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেলা পারভীন বলেন, ২০২২ সাল থেকে তার স্কুলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে। প্রশাসনিক কার্যক্রম তিনি নিজেই করছেন, পাশাপাশি ক্লাসও নিচ্ছেন। প্রধান শিক্ষক না থাকায় ক্লাস নেওয়া সমস্যা হচ্ছে এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ব্যহত হচ্ছে। তার দাবি, সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে অভিজ্ঞ শিক্ষকদের পদন্নোতি দিলে ভালো হবে। তিনি আরো জানান, একজন প্রধান শিক্ষক থাকলে স্কুলের সব কিছুতেই সমন্বয় থাকে। এখন আমরা প্রশাসনিক কাজ, অফিস নথি ও পাঠদান সব একসঙ্গে সামলাতে হিমশিম খাচ্ছি। এতে শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।স্থানীয় শিক্ষানুরাগীরা ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কবিরুল ইসলাম বলছেন, প্রাথমিক স্তর একটি শিশুর ভবিষ্যৎ গঠনের ভিত্তি। এখানে যদি শৃঙ্খলা ও মান বজায় না থাকে, তাহলে সামগ্রিক শিক্ষাব্যবস্থায় দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়বে।উপজেলা শিক্ষা অফিস জানিয়েছে, অনেক শিক্ষক পদোন্নতির অপেক্ষায় আছেন, আবার অনেকে অবসরে গেছেন। কিন্তু নতুন নিয়োগ না আসায় শূন্য পদগুলো পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে একাধিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলতে হচ্ছে শিক্ষা কার্যক্রম।এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন বলেন, প্রধান শিক্ষক সংকট একটি দীর্ঘদিনের সমস্যা। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আসছি। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় এমন জটিলতা তৈরি হয়েছে। তবে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে, এতে শূন্য পদগুলো পূরণ হবে এবং প্রাথমিক শিক্ষায় মানোন্নয়ন ও গতি ফিরে আসবে। তিনি আরও বলেন, সরকার যত তাড়াতাড়ি দ্রুত নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম পরিচালনা করে, তাহলে শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ফিরে আসবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে।উল্লাপাড়া এইচ টি ইমাম বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর মতে, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শুধু প্রশাসনিক নয়, শিক্ষার গুণগত মান রক্ষারও কেন্দ্রবিন্দু। কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্রধান শিক্ষক না থাকে, তাহলে প্রশাসনিক কাঠামো ধ্বসে যায়। এই পদ দীর্ঘদিন শূন্য থাকলে পাঠদানের পাশাপাশি সহ-শিক্ষামূলক কার্যক্রমও স্থবির হয়ে পড়ে। তিনি আরো জানান, প্রধান শিক্ষকবিহীন বিদ্যালয়গুলোতে এখনই পদ পূরণ না হলে ভবিষ্যতে শিক্ষার মান আরও নিচে নেমে যাবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আনোয়ারার টিইও বদলি, না মানলে স্ট্যান্ড রিলিজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আনোয়ারার টিইও বদলি, না মানলে স্ট্যান্ড রিলিজ

নারী শিক্ষকের মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত বিষয়ে অশোভন মন্তব্য করে বিতর্কের জন্ম দেওয়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) Read more

ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা, হংকংয়ে বিমানবন্দর-স্কুল বন্ধ ঘোষণা
ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা, হংকংয়ে বিমানবন্দর-স্কুল বন্ধ ঘোষণা

প্রবল শক্তি নিয়ে হংকংয়ের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। এর প্রভাবে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। এছাড়া দেশটির Read more

দীর্ঘ ছুটির পর আগামীকাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
দীর্ঘ ছুটির পর আগামীকাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত Read more

সিঁদুর খেলায় মাতলেন নারীরা, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন
সিঁদুর খেলায় মাতলেন নারীরা, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাদশমী। দেবীর বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। নওগাঁয় Read more

মালয়েশিয়ায় ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ায় ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়া ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ জন অবৈধ অভিবাসী গ্রেফতার হয়েছেন। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সেলাঙ্গর Read more

আলোচনায় সন্তুষ্ট না শিক্ষার্থীরা, আন্দোলন কঠোর করার ঘোষণা
আলোচনায় সন্তুষ্ট না শিক্ষার্থীরা, আন্দোলন কঠোর করার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নন জানিয়ে কর্মসূচি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরির শিক্ষার্থীরা।শিক্ষা মন্ত্রণালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন