উল্লাপাড়ায় আব্দুল আলীম (৩৪) নামের এক ইমামের বিরুদ্ধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১০ টার দিকে উপজেলার পূর্ব দেলুয়া গ্রামে। আলীম এই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম। প্রতিবন্ধী মেয়ের মা জানায় ঘটনার সময় তিনি বাড়ির অদূরে মাঠে ধান মাড়াইয়ের কাজ করছিল। তার প্রতিবন্ধী মেয়ে এ সময় ঘরে একা ছিল। সেই সুযোগে কথিত আব্দুল আলীম তাদের ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসে। তখন আব্দুল আলীম দৌড়ে পালিয়ে যায়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, ধর্ষণ চেষ্টার শিকার মেয়েটির বাবা উল্লাপাড়া থানায় আব্দুল আলীমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। আলীম পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তরের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে অভিযুক্ত ইমাম আব্দুল আলীমের সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী এশিয়া কাপের ড্র অনুষ্ঠানে অনুপস্থিত বাংলাদেশ
নারী এশিয়া কাপের ড্র অনুষ্ঠানে অনুপস্থিত বাংলাদেশ

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসছে নারী এশিয়া কাপের আসর। যেখানে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে বাংলাদেশ।  ১২ দলের এই টুর্নামেন্টের ড্র Read more

দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা
দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান Read more

সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সার-বীজ প্রদান
সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সার-বীজ প্রদান

সিরাজগঞ্জের কাজীপুরের ১ হাজার আটশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনার সার ও বীজ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে Read more

স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়ে গাছ কাটার প্রতিবাদ
স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়ে গাছ কাটার প্রতিবাদ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঝালকাঠি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে প্ল্যাকার্ড হাতে দুই হাজার গাছ কাটার সিদ্ধান্তের Read more

স্ত্রী-সন্তানসহ সাবের হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রী-সন্তানসহ সাবের হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তার স্ত্রী মিসেস রেহানা চৌধুরী, দুই ছেলে হামদান হোসেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন