মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি ও আনন্দপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আনন্দপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে।স্থানীয় সূত্র জানায়, বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা ও উজির আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি চালানোর ঘটনা ঘটে।গুলিবিদ্ধরা হলেন— শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে গুরুতর আহত সোহেল ও লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘এ ধরনের খবর আমাদের জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে, পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির আগে গণভোটের প্রস্তাব জাকসু ভিপির
জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির আগে গণভোটের প্রস্তাব জাকসু ভিপির

আসন্ন জাতীয় নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর আগে জনগণের মতামত যাচাই করতে গণভোট আয়োজনের প্রস্তাব করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় Read more

মার্কিন ঘাঁটিতে হামলায় কাতারে ইরানি রাষ্ট্রদূতকে তলব
মার্কিন ঘাঁটিতে হামলায় কাতারে ইরানি রাষ্ট্রদূতকে তলব

কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দোহা।মঙ্গলবার (২৪ জুন) আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।কাতারের Read more

আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত উল্লাপাড়ার কৃষকরা
আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত উল্লাপাড়ার কৃষকরা

বর্ষার পানি নেমে যেতেই সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাঠজুড়ে নেমেছে আগাম শীতকালীন সবজি চাষের ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি তৈরি, চারা Read more

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ‘পুরস্কার নয়, অধিকার’: জাতিসংঘ মহাসচিব
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ‘পুরস্কার নয়, অধিকার’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য ‘জরুরি, সুনির্দিষ্ট, অপরিবর্তনীয় পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে Read more

চুলার ধোঁয়া নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ
চুলার ধোঁয়া নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির চুলায় রান্না করার ধোঁয়া নিয়ে তর্ক বিতর্কের জের ধরে বড় ভাই ও ভাতিজার মারধরে মনির হোসেন নামে (৩৫) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন