নাচ দিয়ে শোবিজে যাত্রা শুরু হলেও অভিনয়ের মাধ্যমেই পরিচিতি পেয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। কাজ করেছেন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে।কাজের বাইরে ঘোরাঘুরি করতেই বেশি পছন্দ করেন তিনি। একদিন আগেই গেল তার জন্মদিন।বিশেষ এই দিনটি পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে উদযাপন করেছেন। নতুন খবর হলো, প্রায় দেড় বছর পর আবারও পর্দায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।সবশেষ তাকে টেলিভিশনে দেখা গিয়েছিল তপু খান পরিচালিত ‘ভালোবাসার রঙ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। তবে এবার টয়া ফিরেছেন উপস্থাপক হয়ে। সদ্যই শেষ করেছেন খাবারের উপস্থাপনাবিষয়ক রিয়েলিটি শো ‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং’ এর দ্বিতীয় সিজনের শুটিং।মুমতাহিনা টয়া জানান, এই শো-টা অন্যান্য অনেক শো থেকে একটু আলাদা। খাবার রান্না করার পর সেটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় অর্থাৎ প্লেটিং করা যায় সেটি নিয়েই এই শো, যেটাকে বলা হচ্ছে ‘আর্ট অব প্লেটিং’। এই শোতে টয়ার অতিথি হয়ে উপস্থিত হয়েছেন জয়া আহসান থেকে শুরু করে দেশের জনপ্রিয় অনেক শিল্পীরা।বিরতি কাটিয়ে ফেরা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘একান্ত নিজের ইচ্ছে থেকেই বিরতি নিয়েছিলাম। এটা দরকার ছিল আমার জন্য। প্রায় দেড় বছর পর কাজে ফিরলাম। খুবই ভালো লাগছে। তবে প্রথম দুইদিন একটু কষ্ট হয়েছে, যেহেতু একটু গ্যাপ ছিল। এরপর আবার সেটা ঠিক হয়ে গেছে। ভালোই লেগেছে অনেক দিন পর উপস্থাপনা করেছি, অনেক এনজয় করেছি অনুষ্ঠানটা। অন্যান্য কাজের খবরও শিগগিরই দেব।’২০২২ সালে সাড়া জাগানো প্রথম সিজনের পর ‘আর্ট অব প্লেটিং: সিজন ২’ হতে যাচ্ছে আরো বড় পরিসরে ও আরো কঠিন কিছু চ্যালেঞ্জ নিয়ে। প্রতিযোগীরা তাদের সৃজনশীলতায় ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবে নিজ নিজ প্লেটের ক্যানভাসে।  জানা গেছে, অনুষ্ঠানটি গত ২৫ এপ্রিল, ২০২৫ থেকে প্রতি শুক্র ও শনিবার বাংলা ভিশনে রাত ৮টা ১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে, দীপ্ত টেলিভিশনে রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক চুক্তি
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক চুক্তি

পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩১ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৫০ কোটি টাকা) মূল্যের Read more

কালিয়াকৈরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার
কালিয়াকৈরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ Read more

জানা গেলো অস্ট্রেলিয়ার ঈদুল ফিতরের তারিখ
জানা গেলো অস্ট্রেলিয়ার ঈদুল ফিতরের তারিখ

বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সালের ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির রাষ্ট্রীয় সংস্থা ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ এক আনুষ্ঠানিক Read more

ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট
ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আপিল বিভাগে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আর কোনো রিট আমলে নেওয়া হবে Read more

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাল্টা হামলা পাকিস্তানের, নিহত অন্তত ৩
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাল্টা হামলা পাকিস্তানের, নিহত অন্তত ৩

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের Read more

বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বেঁচে আছেন বর্ষা!
বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বেঁচে আছেন বর্ষা!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর একজন স্কুল ছাত্রীর বেঁচে থাকার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (০৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন