তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব নিয়োগ দিতে তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয় ন্যস্ত করে মঙ্গলবার (২৪ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।একই আদেশে তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে প্রেষণে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব নিয়োগ দিতে তার চাকরিও রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।মো. সরওয়ার আলম সচিব পদ মর্যাদায় রাষ্ট্রপতির সচিবের দায়িত্বে আছেন। নতুন করে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দুজন কর্মকর্তাকে যুক্ত করল সরকার।গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সব কর্মকর্তাকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগের প্রেস সচিব সরওয়ার আলমকে একই পদে নিয়োগ দেয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাম্পে তেলের লাইন নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাত
পাম্পে তেলের লাইন নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাত

পাবনার ঈশ্বরদীতে একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে উজ্জ্বল হোসেন (৩৭) নামে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ Read more

স্কুল খুলতে নিজের বাংলো ভাড়া দিলেন সারা আলি খান
স্কুল খুলতে নিজের বাংলো ভাড়া দিলেন সারা আলি খান

বলিউড অভিনেত্রী সারা আলি খান তার সাধারণ জীবনযাপন ও আধ্যাত্মিক চিন্তাধারার জন্য বরাবরই ভক্তদের পছন্দের তালিকায় থাকেন। এবার নিজের সম্পত্তিকে Read more

হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি কারাগারে
হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি কারাগারে

যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩০ আগস্ট) রাজধানীর মহানগর Read more

জুনেই মিলবে আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১.৩ বিলিয়ন ডলার
জুনেই মিলবে আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১.৩ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে রাজস্ব ব্যবস্থাপনা, মুদ্রা বিনিময় হারসহ অন্যান্য সংস্কার কাঠামো বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ। ফলে আইএমএফ চলতি Read more

নিজেকে ভেনেজুয়েলার ‌‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প
নিজেকে ভেনেজুয়েলার ‌‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি।রোববার (১১ Read more

যুক্তরাষ্ট্রে টি.এস.এ কর্মীদের বেতন ইস্যুতে অচলাবস্থায় বিমানবন্দর সেবা
যুক্তরাষ্ট্রে টি.এস.এ কর্মীদের বেতন ইস্যুতে অচলাবস্থায় বিমানবন্দর সেবা

যুক্তরাষ্ট্রে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অর্থায়ন নিয়ে কংগ্রেসে অচলাবস্থার মধ্যেই বেতনহীন অবস্থায় কাজ করে যাওয়া ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) কর্মীদের বেতন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন