আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা টানা আন্দোলন করে আসছেন।এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। শনিবার (১০ মে) রাত ৮টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশি সংবাদ সংস্থা ইউএনবি।এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে গতকাল শুক্রবার (৯ মে) সারা দিন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গণজমায়েতের পর বিকাল ৫টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। তাদের কর্মসূচি আজ শনিবারও চলছে।টানা এ কর্মসূচির মধ্যে উপদেষ্টার পরিষদের জরুরি এই বৈঠক আহ্বান করা হলো।অন্তর্বর্তী সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত আমার জানা মতে অন্য কোনো বিষয় নেই। বৈঠকে কেবল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের খসড়া সংশোধনী নিয়ে আলোচনা হবে।’তবে গতকাল শুক্রবার সরকার বলেছিল, তারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত রাজনৈতিক দল, দলের সহযোগী সংগঠন এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের বিচারের বিধান অন্তর্ভুক্ত করার জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অবিলম্বে সংশোধন করার পরিকল্পনা করা হয়েছে।তবে একটি সূত্র জানিয়েছে, বৈঠকে জুলাই-আগস্ট আন্দোলনে আওয়ামী লীগের সরকার কর্তৃক গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং দলের শীর্ষ নেতৃত্বে বিচারের জন্য এই আইন সংশোধন হতে যাচ্ছে।গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে সরকার।অন্তর্বর্তী সরকার জানায়, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে জাতিসংঘের প্রতিবেদনও তারা বিবেচনায় রাখছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।সরকার আরও জানিয়েছে, জনদাবির প্রতি সম্মান জানিয়ে ছাত্রলীগকে ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এলওকিউ এআই ল্যাপটপ
বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এলওকিউ এআই ল্যাপটপ

লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন এআই পাওয়ারড লেনোভো এলওকিউ (83DV00VBLK) গেমিং ল্যাপটপ। আধুনিক প্রযুক্তি Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, কোম্পানীগঞ্জে সড়কে টোল আদায় বন্ধে পদক্ষেপ
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, কোম্পানীগঞ্জে সড়কে টোল আদায় বন্ধে পদক্ষেপ

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়কে যানবাহন দাঁড় করিয়ে টোল আদায় বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।রোববার (১৩ জুলাই) Read more

সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিশর
সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিশর

বিশ্বকাপ আবারও ডাকল মিশরকে। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষস্থানে থেকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে দলটি। আর Read more

উলিপুর নৌকা থেকে পড়ে গরু ব্যবসায়ী নিখোঁজ
উলিপুর নৌকা থেকে পড়ে গরু ব্যবসায়ী নিখোঁজ

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে গিয়ে নুর মোহাম্মদ (৪১) নামে এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়ে গেছেন।বৃহস্পতিবার (২১ আগস্ট) Read more

আজ বিস্কুক খাওয়ার দিন
আজ বিস্কুক খাওয়ার দিন

কমবেশি আমরা সবাই বিস্কুট খেতে ভালোবাসি। অনেকের সকাল কিংবা সান্ধ্যকালীন নাশতার প্রিয় সঙ্গী বিস্কুট। আবার চায়ের সঙ্গে বিস্কুট না হলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন