গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার প্রতীক ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই চুরি হয়েছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক ক্যাবল। ফলে সন্ধ্যার পর অন্ধকারে ডুবে যাচ্ছে ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু। উদ্ধোধনের পরদিনই সেতু থেকে ক্যাবল চুরির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।বৃহস্পতিবার (২১ আগস্ট) সেতু থেকে ক্যাবল চুরির বিষয়টি ধরা পড়ে। এর আগে বুধবার এ সেতুর উদ্ধোধন করেন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সেতুর ল্যাম্পপোস্টগুলোতে বিদ্যুৎ সংযোগ চালু করতে গিয়ে দেখা যায় বাতিগুলো জ্বলছে না। পরে অনুসন্ধানে জানা যায়, সেতুর হরিপুর পয়েন্ট থেকে সংযোগ নেওয়া বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে চোরচক্র। সবশেষ রাত রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান মিলন। প্রকৌশলী মাহবুবুর রহমান মিলন গণমাধ্যমকে বলেন, ক্যাবল চুরি হওয়ায় বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়নি এবং সেতুটি এখনও অন্ধকারে রয়েছে।এলজিইডি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) অর্থায়নে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। ১৪৯০ মিটার দৈর্ঘ্য এবং ৯ দশমিক ৬ মিটার প্রস্থের সেতুটির লেন সংখ্যা ২টি এবং মোট স্প্যান সংখ্যা ৩১টি। প্রকল্পে সংযোগ সড়ক ও নদী শাসনসহ প্রায় ১৩৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ
ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা Read more

তারেক রহমানের চাচাতো বোন সেই সাহসী শিক্ষিকা মাহরিন
তারেক রহমানের চাচাতো বোন সেই সাহসী শিক্ষিকা মাহরিন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার দুপুরে বিকট শব্দ করে আছড়ে পড়ে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। মুহূর্তেই প্রতিষ্ঠানটির Read more

আকবার ফকির হত্যার রহস্য উন্মোচন,আসামি গ্রেফতার
আকবার ফকির হত্যার রহস্য উন্মোচন,আসামি গ্রেফতার

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের ইজিবাইক চালক আকবর ফকির (৬০) কে গলাকেটে ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করে হত্যা মামলার Read more

অবৈধ তিন চাকার যান দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক
অবৈধ তিন চাকার যান দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বাংলাদেশের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো গাড়ি যাতায়াত করে কক্সবাজার, বান্দরবান, টেকনাফসহ দেশের Read more

ভারতে স্কুল পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে ‘অপারেশন সিঁদুর’
ভারতে স্কুল পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে ‘অপারেশন সিঁদুর’

ভারতের ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) অনুমোদিত পাঠ্যবইয়ে যুক্ত  হতে চলেছে ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত একটি অধ্যায়। একটি Read more

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮১
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ৭৮১ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন