ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। একইসঙ্গে এ ঘটনায় বিমান বাহিনীর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সোমবার (২১ জুলাই) বিকেলে সংবাদ মাধ্যমে আইএসপিআরের পরিচালকের পক্ষে সহকারী পরিচালক আয়শা ছিদ্দিকার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় (যার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে)। দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।এতে আরও বলা হয়, এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। আহত সকলকে বিমান বাহিনীর হেলিকপ্টারসহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসাসহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে। বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায়, সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।সেনাবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগসহ সামরিক বাহিনীর এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে।দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।দুর্ঘটনায় নিহতের সংখ্যা কত তা এখনো পরিষ্কার নয়। তবে বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিস জানিয়েছে এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিডিএ নিয়োগে প্রশ্নফাঁস ও অর্থ বাণিজ্যের অভিযোগ
সিডিএ নিয়োগে প্রশ্নফাঁস ও অর্থ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চলমান জনবল নিয়োগ কার্যক্রমকে ঘিরে প্রশ্নপত্র ফাঁস, প্রতারণা এবং সংঘবদ্ধ অর্থ বাণিজ্যের গুরুতর অভিযোগ সামনে এসেছে। Read more

বাংলাদেশ কনস্যুলেটে হামলা, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাশা রাষ্ট্রদূত মুশফিকের
বাংলাদেশ কনস্যুলেটে হামলা, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাশা রাষ্ট্রদূত মুশফিকের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুর চালিয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া Read more

দেশের স্বার্থে আপসহীন জামায়াত, করিডোর-বন্দর ইস্যুতে স্পষ্ট ‘না’
দেশের স্বার্থে আপসহীন জামায়াত, করিডোর-বন্দর ইস্যুতে স্পষ্ট ‘না’

'দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে, সেখানে কোনো আপস নয়' বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। Read more

ভোলায় জোয়ারের পানি বিপদসীমার উপরে, উৎকণ্ঠায় উপকূলবাসী
ভোলায় জোয়ারের পানি বিপদসীমার উপরে, উৎকণ্ঠায় উপকূলবাসী

ভোলায় জোয়ারের পানি বিপদসীমার উপরে, উৎকণ্ঠায় উপকূলবাসীমো. সবুজ, ভোলা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যাঁর প্রভাবে উপকূলীয় জেলা Read more

চাটমোহরে মাইক্রোবাস চাপায় যুবক নিহত
চাটমোহরে মাইক্রোবাস চাপায় যুবক নিহত

পাবনার চাটমোহরে আম বিক্রি করতে যাওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ জুন) ভোর ৬টার দিকে Read more

তালতলীতে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন
তালতলীতে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

‘খাল কেটে কৃষক বাঁচাও, ফসল বাড়াও’—শ্লোগানে বরগুনার তালতলীতে গোপের খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।বুধবার (৩০ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন