সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল হাসান (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া-লাহিড়ী মোহনপুর আঞ্চলিক সড়কের চাকসা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল সিরাজগঞ্জ পৌর শহরের রহমগঞ্জ মহল্লার শফিক আহমেদের ছেলে। তিনি চলতি বছর সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। দুর্ঘটনায় তার সঙ্গী মোটরসাইকেল আরোহী তৌফিক হাসান আহত হয়েছেন। আহত তৌফিক জানান, বিকেলে তারা দুই বন্ধু চলনবিলের উধুনিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান। ফেরার পথে চাকসা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে রাকিবুল ঘটনাস্থলেই মারা যান এবং তৌফিক আহত হন। তৌফিক আরও বলেন, ‘ট্রাকের চাকায় এমনভাবে রাকিবুলের মাথা পিষ্ট হয়েছিল যে তাকে চেনার উপায় ছিল না।’ উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা-২ মামলায় ১৭ বছর করে কারাদণ্ড Read more

নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড-অফিস ভাংচুর করলো ছাত্র-জনতা
নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড-অফিস ভাংচুর করলো ছাত্র-জনতা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ Read more

নড়াইলে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের একটি খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে Read more

দেদারছে বিক্রি হচ্ছে পরিবেশের ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের চারা
দেদারছে বিক্রি হচ্ছে পরিবেশের ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের চারা

রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার ও ভ্যানে করে দেদারছে বিক্রি হচ্ছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের Read more

মালয়েশিয়ায় আধুনিক ড্রাইভিং লাইসেন্স কার্ড চালু, পাবেন যারা
মালয়েশিয়ায় আধুনিক ড্রাইভিং লাইসেন্স কার্ড চালু, পাবেন যারা

মালয়েশিয়ার সড়ক পরিবহন বিভাগ (জেপিজে) একটি নতুন ডিজাইনের মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্স (এলএমএম) কার্ড চালু করেছে, যা উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে Read more

প্রয়োজনে চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠাবে সরকার
প্রয়োজনে চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠাবে সরকার

ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন