ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টঙ্গী-গাজীপুর রুটের পরিবহন ক্ষণিকা বাসে হামলা করা হয়েছে। এতে অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ৩টার দিকে গাজীপুর যাওয়ার পথে উত্তরার আজমপুরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।শিক্ষার্থীরা জানায়, আমরা নিয়মিতই এই রুটে আসা যাওয়া করি । আজও সব সময়ের মতই যাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন এসে বাসে হামলা চালায়।ক্ষণিকা বাসের যাত্রী ঢাবি শিক্ষার্থী শারমিন শিলা জানান, গত রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উত্তরা বিএনএস সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় একজন এসএসসি পরীক্ষার্থী বিআরটিসি ট্রাকের ধাক্কায় নিহত হয়। ওই ঘটনায় আশপাশের এলাকার স্কুল শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। এসময় ক্ষণিকা বাসেও হামলা চালায়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘হামলা বিশ্ববিদ্যালয় বাস টার্গেট করে করা হয়নি। তারা সব বাসেই হামলা করে। এসময় বিশ্ববিদ্যালয়ের বাসটিতেও হামলা করে। এতে আমাদের ৫-৬ জন শিক্ষার্থী আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা জিডি করতে থানায় যাচ্ছে বলে জানতে পেরেছি।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরব আমিরাতে আটকে পড়া আফগানদের সহযোগিতার কথা জানালেন ট্রাম্প
আরব আমিরাতে আটকে পড়া আফগানদের সহযোগিতার কথা জানালেন ট্রাম্প

সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া আফগানদের সহযোগিতার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। তিনি এমন এক সময় এ ঘোষণা দিয়েছেন, Read more

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিল বিএনপি
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিল বিএনপি

শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি বেনজির আহমেদসহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিয়েছে Read more

কাদামাখা পথে স্কুলে যাওয়া, নিশিন্দায় থমকে যাচ্ছে শিশুদের স্বপ্ন!
কাদামাখা পথে স্কুলে যাওয়া, নিশিন্দায় থমকে যাচ্ছে শিশুদের স্বপ্ন!

সকাল হলেই ছোট ছোট ব্যাগ কাঁধে করে দল বেঁধে স্কুলে যাওয়ার কথা নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। কিন্তু বাস্তবতা ভিন্ন। Read more

নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রাধিকা মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (০৯ Read more

ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে চুয়াডাঙ্গায় এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে চুয়াডাঙ্গায় এনজিও কর্মীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে বখতিয়ার রহমান নামে এক এনজিও কর্মীর মৃত্যৃ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার Read more

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার ১০ মাস পরও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়েবসাইটে এখনো সগর্বে শোভা পাচ্ছে শেখ হাসিনার হাসিমাখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন