অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে চীনের কাছে পাঠানো হয়েছে এবং অর্থায়ন সংক্রান্ত বিষয়েও চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে। বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল প্রকল্পটি যাচাই-বাছাই করছে। তাদের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে।আজ রবিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এ সময় উপদেষ্টা বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তিনি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ পথচলা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

কক্সবাজারের টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে শ্যালক ও দুলাভাই। এ ঘটনায় আরও একজন গুরুতর Read more

সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে Read more

গ্রিনল্যান্ড দখলের উপায় নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ
গ্রিনল্যান্ড দখলের উপায় নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ড দখল বা অধিগ্রহণের বিষয়ে "বিভিন্ন উপায়" নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। Read more

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১
এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজন নিহত ও অন্তত ৮ জন Read more

পাবনায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
পাবনায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের

পাবনার সাঁথিয়ায় বৃষ্টিহীন আবহাওয়ার মধ্যে আকস্মিক বজ্রপাতে পৃথক স্থানে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন