বৃহত্তর ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কক্সবাজারের উখিয়া উপজেলাটি। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হলেও সবুজ প্রকৃতির আবরণ দিয়ে মোড়ানো এই সীমান্ত জনপদে রয়েছে হরেক রখমের ক্ষেতখামার। বিভিন্ন ফলফলাদির গাছগাছালি তো রয়েছেই, পাশাপাশি এইখানে ধানচাষ নিয়ে ভরণপোষন যোগায় হাজারো কৃষি পরিবার। এই ধানচাষে ভালো ফলনের আশায় কৃষকের স্বপ্ন বুনা নতুন কিছু নই। এই বোরো মৌসমে ধানের ফলন অন্য মৌসমের চেয়ে তুলনামূলকভাবে ভালো হওয়ায় কৃষকদের মুখে অন্যরখম অনুভূতি দেখা গেছে।ধান ফসলির মাঠ ঘুরে দেখা যায়, মাঠজুড়ে চোখ জোড়ানো শুধু সবুজ আর সবুজ। চারিদিকে এক নয়ানাভিরাম দৃশ্য। উখিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে নজর কেড়েছে চলতি মৌসমের ধানের ফসলগুলো। কৃষকদের আগামীর সোনালী স্বপ্ন লুকিয়ে আছে এই সবুজের ধানখেতে। সেই আভা ছড়িয়ে পড়েছে এই ফসলের মাঠে। আনন্দে দুলছে কৃষকদের মন। তাদের মনে উঁকি দিচ্ছে এক ভিন্ন আমেজ। সবুজ ঘেরা  এই সমারোহ দেখে বারবার ফিরে তাকায় কৃষক, থমকে দাঁড়ায় পথিক। ধানগাছের ঝলক দেখে অনুমান করা গেছে, আর কয়েক দিনের মধ্যেই এই সোনালী ধান ঝলমল করবে কৃষকের বাড়ি। রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষকের শূন্য গোলা। ফলন ভালো হওয়াই কৃষকের মুখে ফুটে উঠবে স্বপ্নভরা হাসি।রত্নাপালং ইউনিয়নের কৃষক ফকির মিয়া জানায়, আমরা যারা কৃষক রয়েছি সকলের একটাই আশা ফসলের ফলন বৃদ্ধি সেই সাথে পরিবারের অন্য যোগানো। অনেক সময় আবহাওয়া অনুকূলে থাকায় ফসল খারাপ হয়। ফলে আমাদের স্বপ্নও ধুলোসাৎ হয়ে যায়। আল্লাহর রহমতে এইবারে খুব সুন্দর ফলন হয়েছে। বড় ধরণের কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে আশানুরূপ সোনালী ধান সহি সালামতে বাড়িতে তুলা যাবে।হলদিয়ার আরেক কৃষক জানান,অন্যন্য মৌসমের তুলনায় এমনিতেই বোরো ধান ফলনে ফসল ভালো হয়। মাঝে মধ্যে আবহাওয়ার জনিত কারণে বোরো ধানে পোকামাকড় বেড়ে যায় এসব নিধনে সঠিক ব্যবস্থা নিয়ে কেটে উঠতে পারলে আর কোন বাধা থাকে না। পোকামাকড় তদারকিতে প্রয়োজনীয় সার-বিষ প্রয়োগ করতে হয়। তবে চলতি মাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে দুশ্চিন্তায় ভোগতেছি আমরা। উখিয়া উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে চলতি মৌসমে পুরো উপজেলায় হাইব্রিড জাত ময়না আ্যারাইজ তেজ, টিয়া’র চাষাবাদ হয়েছে ৪৫০ হেক্টর।উফশী জাতের চাষাবাদ হয় ৫৯৯০ হেক্টর। এর মধ্যে ব্রিধান ২৮, ব্রিধান ৫০, ব্রিধান ৫৫, ব্রিধান ৫৮, ব্রিধান ৬২, ব্রিধান ৬৩, ব্রিধান ৬৭, ব্রিধান ৮৮, ব্রিধান ৮৯, ব্রিধান ৯২, ব্রিধান ৯৯, ব্রিধান ১০০, ব্রিধান ১০১, ব্রিধান ১০২, ব্রিধান ১০৪ ।স্থানীয় জাত বিন্নি জাতের চাষাবাদ হয় ৩৫ হেক্টর।এদিকে উখিয়া উপজেলা কৃষি অফিসার জাকিরুল ইসলাম জানান,উখিয়া উপজেলার মধ্যে মোট ৬৪৭৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। এখন পর্যন্ত কোন প্রাকৃতিক দুর্যোগ হয়নি। ফলন ও ভালো হয়েছে। ফিল্ডে সহকারী অফিসাররা নিয়মিত কৃষকদের তদারকি করে যাচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

গাজীপুরে আধা ঘন্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।শনিবার Read more

বিএনপির বিপর্যয়ে যেভাবে হাল ধরেছিলেন খালেদা জিয়া
বিএনপির বিপর্যয়ে যেভাবে হাল ধরেছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়া বিএনপির হাল ধরেছিলেন এমন এক সময়ে, যখন তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সামরিক অভ্যুত্থানে নিহত Read more

সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতরে পরে ছিলো নবজাতকের নিথরদেহ
সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতরে পরে ছিলো নবজাতকের নিথরদেহ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় হোগলা ঝোপের ভেতরে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের Read more

প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর
প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর

জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন।মঙ্গলবার (২৮ অক্টোবর) Read more

টঙ্গিবাড়ীতে নদীভাঙন ঠেকাতে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন
টঙ্গিবাড়ীতে নদীভাঙন ঠেকাতে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ইছামতির নদীর ভাঙন থেকে রক্ষায় বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন