কক্সবাজারের উখিয়ায় ভিলেজার দেখিয়ে সরকারি বনের জমি ব্যক্তিকে ভোগদখলে লিখে দেওয়ার ঘটনায় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশ হয়। সেই সংবাদের জেরে অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।তদন্ত কমিটির প্রধান মো. মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কমিটি সদ্য গঠন হয়েছে। আমরা সবদিক যাচাই-বাছাই করে নির্ধারিত সময়ের মধ্যেই ডিএফও বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেব।’স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিন ধরে ভিলেজার প্রথা বাতিল থাকলেও কিছু জায়গায় এখনো এই নাম ব্যবহার করে বনের জমি দখল ও বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগটি তদন্ত প্রতিবেদন প্রকাশ পেলে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

আওয়ামী শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক-বর্তমান ১১ Read more

রাতে গোসলের পরেও অপরিষ্কার বিছানায় ঘুম লাভজনক নয়
রাতে গোসলের পরেও অপরিষ্কার বিছানায় ঘুম লাভজনক নয়

গোসল করলে মানুষের শরীর পরিচ্ছন্ন হয়। আলাদা একটা আবেশ ও চঞ্চলতা কাজ করে। শরীর ও মন চাঙ্গা হয়ে ওঠে। ফলে Read more

জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী আজ
জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী আজ

সাম্য, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ ১১ জ্যৈষ্ঠ। ১৮৯৯ ইংরেজি ও ১৩০৬ বঙ্গাব্দের এই দিনে Read more

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা

নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। রাজনৈতিক অস্থিরতার কারণে ২ দিন হোটেলেই অবরুদ্ধ ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন