পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় মাসুম আলম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।শনিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় খাইরুল প্রামানিক নামে আরেকজন রিকশাচালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।নিহত মাসুম আলম রাজধানীর মিরপুর এলাকার মাহমুদ আলমের ছেলে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন কোম্পানির ট্রাস্ট রোসেমে হিসাবরক্ষণ বিভাগে কর্মরত ছিলেন। চাকরিসূত্রে তিনি ঈশ্বরদীর শেরশাহ রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে মাসুম আলম নামে ওই ব্যক্তি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় হাসপাতাল রোড থেকে পোস্ট অফিস মোড়ের দিকে একটি দ্রুতগতির প্রাইভেটকার এসে তাকে ধাক্কা দিয়ে গাড়িটি রাস্তার পাশের দেয়াল ভেঙে খালে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাসুম আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আহত রিকশাচালক খাইরুল আলম বলেন, ‘আমি রাস্তার পাশে রিকশার উপর বসে ছিলাম। হঠাৎ করে একটি প্রাইভেটকার এসে রিকশাকে ধাক্কা দিয়ে আরেকজন পথচারিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয় লোকজন আমাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসে।’ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনি প্রক্রিয়া শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক
পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ প্রায় ১ ঘণ্টা পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন।বৃহস্পতিবার Read more

দ. কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করল উ. কোরিয়া
দ. কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করল উ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের জবাবে উত্তর কোরিয়া বিশেষ অস্ত্র মোতায়েন করেছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।রবিবার Read more

কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

কুমিল্লার চান্দিনা, দাউদকান্দি ও লালমাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২ Read more

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন: জাতিসংঘ
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন: জাতিসংঘ

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার ঘটনায় আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন Read more

ফুলবাড়ীতে বেগুনের জাত নিয়ে প্রতারণার স্বীকার কৃষক
ফুলবাড়ীতে বেগুনের জাত নিয়ে প্রতারণার স্বীকার কৃষক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শতশত বিঘার বেগুন ক্ষেতে মড়ক দেখা দিয়েছে। বেগুনের জাত নিয়ে প্রতারণার স্বীকার হয়েছে বেগুন চাষিরা। এতে বেগুন ক্ষেত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন