পাবনার ঈশ্বরদীতে সাথী বেকারি নামে একটি কারখানায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের খাদ্যপণ্য। এসব খাদ্যপণ্য (কেক, পাউরুটি, বিস্কুট) উৎপাদনে ব্যবহৃত হচ্ছে মানবশরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত রং এবং ক্রিম।উৎপাদিত এসব খাবার সংরক্ষণেও রয়েছে নানা অব্যবস্থাপনা। এতে রয়ে যাচ্ছে ব্যাপক মানব স্বাস্থঝুঁকি। এদিকে জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের কারখানা স্থাপন ও সেই কারখানার বিকট শব্দ ও কালো ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। অভিযোগ রয়েছে নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে কারখানাটি।এমন অভিযোগের প্রেক্ষিতে ঈশ্বরদী পৌর শহরের পূর্বটেংরি জিগাতলায় সরেজমিনে গিয়ে দেখা যায় নোংরা পরিবেশ, মেঝেতে ছড়ানো ময়লা জ্বালানি কাঠ-খড়ি, পুরনো পোড়া তেল ও পামওয়েল তেলের ড্রাম। এছাড়া পচেঁ যাওয়া কাঁচামালও রাখা হয়েছে কারখানার ভেতরে।পাশাপাশি স্বাস্থ্যবিধি মানারও কোনো বালাই দেখা যায় নি। খোলা হাতে, শরীরে কোন সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বানানো হচ্ছে এসব খাদ্যপণ্য। তৈরি করা খাবার ঘণ্টার পর ঘণ্টা পড়ে রয়েছে খোলা জায়গায়। ।আইন অনুযায়ী, একটি বেকারি কারখানা চালাতে বিএসটিআই অনুমোদন, সেনেটারি লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন হয়। অথচ সাথী বেকারী নামে এ কারখানাটির কোন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, এমনকি সেনেটারি লাইসেন্সও নেই। বিএসটিআই অনুমোদন ও ট্রেড লাইসেন্স থাকলেও তা দীর্ঘদিন ধরেই মেয়াদোত্তীর্ন।নাম প্রকাশ করতে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, ‘জনবসতিপূর্ণ এলাকায় এমন কারখানা চালানো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। তাছাড়াও কারখানার বিকট শব্দ ও কালো ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। নোংরা পরিবেশে তৈরিকৃত এসব খাবার শিশুরা খেয়ে অসুস্থ হয়ে যেতে পারে।’;নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির বিষয়ে জানতে চাইলে কারখানার দায়িত্বে থাকা মোঃ রোহান বলেন, ‘যেখানে খাবার তৈরি হচ্ছে সেখানে কোন নোংরা পরিবেশ নেই। আর বস্তায় ভরে রাখা পঁচা জিনিসপত্র মাছের খাদ্য হিসেবে রাখা হয়েছে। বস্তাগুলোতো গেটের সামনে রাখা হয়েছে তাতে খাবার তৈরিতে কোন সমস্যা হচ্ছে না।’খালি শরীরে কারখানায় কাজ করছিলেন শ্রমিক মোঃ বিশাল। তিনি বলেন, ‘প্রচুর গরমের কারনে আজকে কাজ বন্ধ তাই টুকটাক কাজগুলো খালি শরীরেই করছি। আর সবকিছু পরিষ্কারই আছে শুধু খাবার তৈরির চুলার কাছে কিছু ছাই পড়ে আছে তা কিছুক্ষণ পরই তুলে ফেলে দিব।’এসব ব্যাপারে সাথী বেকারি নামে ওই কারখানার স্বত্বাধিকারী মোঃ শরিফুল ইসলাম বাবু বলেন, ‘খুব একটা নোংরা পরিবেশ নেই কারখানার ভিতরে। আর নষ্ট খাবারগুলো বস্তায় ভরে এক কোনায় রাখা আছে। সেগুলো কারখানার ভিতরে রাখার নিয়ম আছে কি না তা আমার জানা নেই। আমাদের কিছু নিয়মকানুন শিখিয়ে দিতে হবে।’বিএসটিআই এর অনুমোদন মেয়াদোত্তীর্ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এ কারখানা কিভাবে চালাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয় তা আমার জানা ছিলনা। বিএসটিআইয়ের লাইসেন্স নবায়ন ও পরিবেশের ছাড়পত্র খুব শিগগিরই ঠিক করে নিব।’পাবনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুর বলেন, ‘এ ধরনের বেকারি কারখানা স্থাপনে অন্যান্য লাইসেন্স করার আগে সর্বপ্রথম আমাদের থেকে পরিবেশ ছাড়পত্র নিতে হবে। পরিবেশের ছাড়পত্র ছাড়া এ ধরনের বেকারি প্রতিষ্ঠান হরহামেশাই চালানোর কোন নিয়ম নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি কোনভাবেই উচিত না। এমন অনেক রকমের বেকারি প্রতিষ্ঠান নিয়ম না মেনে পরিচালিত হচ্ছে। আমরা প্রতিনিয়ত এসব ব্যাপারে অভিযান চালিয়ে থাকি।’ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি জানা নেই, তবে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নতুন আশ্বাসের বাস্তব রূপ দেখার অপেক্ষায় সবাই’
‘নতুন আশ্বাসের বাস্তব রূপ দেখার অপেক্ষায় সবাই’

বরিশাল নগরীর কাউনিয়া এলাকার, যা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড পুরানপাড়া হিসেবে পরিচিত। এখানের বাসিন্দারা সিটি কর্পোরেশনের আওতাধীন ভোটার হলেও দীর্ঘ Read more

ফরিদপুর-গোপালগঞ্জ জেলা সীমান্তে হাত বাড়ালেই মিলছে মাদক!
ফরিদপুর-গোপালগঞ্জ জেলা সীমান্তে হাত বাড়ালেই মিলছে মাদক!

ফরিদপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাকে বিভক্ত করে রেখেছে বারাশিয়া নদী। এই দুই উপজেলার সীমান্তবর্তী বেড়িবাঁধ সংলগ্ন কয়েকটি এলাকায় মাদকের Read more

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৭ সন্ত্রাসী নিহত
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে ৪৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এক Read more

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন
পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন

পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব শিক্ষার্থী সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট কনজারভেশন সোসাইটি (বিইউইসিএস)। শনিবার Read more

মিরপুর বলেই এমন সাহস দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
মিরপুর বলেই এমন সাহস দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

গত এক দশক ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পিচ যেন এক অমীমাংসিত ধাঁধা। বাইরের দল তো বটেই, ঘরের ছেলেদেরও রীতিমতো ঘাম Read more

যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক ২
যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক ২

যশোর সীমান্তে অভিযান চালিয়ে দুই দিনে চোরাচালানী মালামালসহ একজন ভারতীয় ও একজন স্থানীয় চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন