বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার চীনা দূতাবাসের ঈদ উপহারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্তির তৈরি হয়েছে, তার ব্যাখ্যা দিয়েছে দূতাবাস।গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) রাতে চীনা দূতবাসের ফেসবুকে এক পোস্টে বলা হয়েছে, চীনা রাষ্ট্রদূতের একটি দাতব্য অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু তথ্য সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।দূতাবাস বলছে, বাংলাদেশে চীনের বন্ধুত্বপূর্ণ নীতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে চীন। দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ অব্যাহত থাকবে।গতকাল মঙ্গলবার ঢাকার মিরপুর ১০ নম্বর আদর্শ বিদ্যালয়ের মাঠে চীনা দূতাবাস ঢাকার বাসিন্দাদের মাঝে ঈদুল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করেছে। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ জামায়াতের আমির শফিকুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে চীন ও জামায়াতের যৌথ উদ্যোগে উপহার বিতরণের কথা উল্লেখ করা হয়।যদিও ঈদ উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণের আয়োজন যৌথ ছিল না, এটি চীনা দূতাবাসের একক আয়োজন ছিল। আর এখানেই বাধে বিভ্রান্তি।এদিন, রাতে চীনা দূতাবাস ঈদ উপহার বিতরণ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করে। সেই পোস্টের কোথাও যৌথ শব্দটি উল্লেখ নেই, বরং এটি যে চীনের একক আয়োজন সেটি তুলে ধরেছে।এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের সঙ্গে জামায়াতকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। তার পরিপ্রেক্ষিতে ঢাকার চীনা দূতাবাস একটি পোস্টের মাধ্যমে তাদের অবস্থান ব্যাখ্যা করেন।চীনা দূতাবাস ব্যাখ্যার পর জামায়াতের পক্ষ থেকে পোস্টটি সংশোধন করা হয়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে শ্রমিকদের অবস্থান কর্মসূচি
বরিশালে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

বরিশালে চাকরি থেকে ছাঁটাই হওয়া শ্রমিকদের অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। গত শনিবার বিকাল থেকে শুরু হওয়া কর্মসূচির আজ সোমবার (৩ Read more

চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল
চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল

দেশের আকাশে কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন Read more

সোনারগাঁয়ে রাস্তার পাশে মিলল ওয়ার্কশপ কর্মীর লাশ, গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে রাস্তার পাশে মিলল ওয়ার্কশপ কর্মীর লাশ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি খালপাড় থেকে গলাকাটা অবস্থায় রতন নামের এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুইজন Read more

৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদ থেকে চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।বৃহস্পতিবার (১ Read more

ফরিদপুরে সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, মাদকাসক্ত যুবক আটক
ফরিদপুরে সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, মাদকাসক্ত যুবক আটক

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে সিঁধকেটে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. রিপন মোল্যা (৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে আটক করেছে Read more

নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরছেন তারেক রহমান
নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের নির্বাসন শেষে আগামী নভেম্বরে দেশে ফিরতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন