ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে মাদারীপুরের শিবচরে প্রাণ গেলো শাহাদাৎ খলিফা (১৫) নামের এক শিক্ষার্থীর। শনিবার (২১ মার্চ) বিকেলে শিবচর-জাজিরা সীমানা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহাদাৎ খলিফা শিবচর উপজেলার খলিফাকান্দি দ্বিতীয়খণ্ড গ্রামের হীরু খলিফার ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে বন্ধুদের সঙ্গে একটি ভ্যানে করে ঘুরতে বের হয় শাহাদাৎ। পথে শিবচর-জাজিরা সীমানা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় শাহাদাৎ ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈদের দিনে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আনন্দের দিনে স্বজন হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোক।শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল কর্মকর্তা জানান, একজন ভ্যানচালক তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত শাহাদাতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের জন্য ফুটবল টুর্নামেন্ট
নিউজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের জন্য ফুটবল টুর্নামেন্ট

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ফুটবল আয়োজন  ‘ট্রাইগার্স কাপ ২০২৫’। ট্রিপস এন্ড ট্যুরস লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত Read more

শাকিবের জন্মদিনের শুভেচ্ছা বার্তায় কে এগিয়ে অপু না বুবলী
শাকিবের জন্মদিনের শুভেচ্ছা বার্তায় কে এগিয়ে অপু না বুবলী

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের টানাপোড়েন, ইঙ্গিত আর নীরব প্রতিযোগিতা দীর্ঘদিন ধরেই Read more

গলাচিপায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার
গলাচিপায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর ও পানপট্টি ইউনিয়নের সংযোগ খালের ওপর নির্মিত বারো কানিয়া বাড়ি সেতুটি এখন মানুষের জন্য Read more

পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি
পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি

টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার নারান্দিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন Read more

হিলিতে চিকিৎসককে মারধর: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০
হিলিতে চিকিৎসককে মারধর: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১ আগস্ট) Read more

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ন্যান্সির গান ‘নেতা আসছে’
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ন্যান্সির গান ‘নেতা আসছে’

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক ও বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে উদযাপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন