সারা দেশে গত কয়েক দিন ধরে বজ্রসহ ঝড়-বৃষ্টির প্রভাব চলমান রয়েছে। এমন অবস্থায় আসন্ন ঈদুল আযহা উদ্‌যাপন ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বিরতিহীন ঝড়-বৃষ্টি হতে পারে।শুক্রবার (৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি বায়ুর সক্রিয়তা বাংলাদেশে কম এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় এটি মাঝারি মাত্রায় বিরাজ করছে।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী:শুক্রবার (৬ জুন): বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের একাধিক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় একই থাকবে।শনিবার (ঈদের দিন, ৭ জুন): ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।রোববার (৮ জুন): চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।সোমবার (৯ জুন): চট্টগ্রাম অঞ্চলে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যত্র আকাশ থাকবে আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।মঙ্গলবার (১০ জুন): চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, তবে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।পাঁচ দিনের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
নাটোরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

নাটোরের গুরুদাসপুরে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম স্থান অধিকার করেছেন সিরাজগঞ্জের নুরুরনবীর ”মেসি’।রবিবার (১৩এপ্রিল) Read more

নীতিমালা লঙ্ঘন করে মদ বিক্রি, শহরে বেড়েছে মাতালের সংখ্যা
নীতিমালা লঙ্ঘন করে মদ বিক্রি, শহরে বেড়েছে মাতালের সংখ্যা

ঝিনাইদহ শহরে একমাত্র অনুমোদিত দেশীয় মদ বিক্রির ডিপো থেকে নিয়ম লঙ্ঘন করে দেদারসে মদ বিক্রি চলছে। চলতি পূজা মৌসুমে এই Read more

পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতের
পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতের

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোট চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রবিবার Read more

১৮ জানুয়ারি: নামাজের সময়সূচি
১৮ জানুয়ারি: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (০৯ জুলাই) দিবাগত গভীর রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের Read more

আগামীকাল চট্টগ্রামে ড. ইউনূসের সফর, সেতুর ভিত্তিপ্রস্তর ও সমাবর্তনে অংশগ্রহণ
আগামীকাল চট্টগ্রামে ড. ইউনূসের সফর, সেতুর ভিত্তিপ্রস্তর ও সমাবর্তনে অংশগ্রহণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে সফরে আসছেন বুধবার (১৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন