পারিবারিক কলহের জেরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এ্যামি বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাসিবুলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই হাসিবুল পলাতক রয়েছেন।শনিবার (৭ জুন) ঈদুল আজহার দিন সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এ্যামি বেগম একই ইউনিয়নের বাসিন্দা ইসরাক হোসেনের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই স্বামী হাসিবুলের সঙ্গে এ্যামি বেগমের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এর জের ধরে শুক্রবার সকালে হাসিবুল তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ পরিবারের। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে পাটগ্রাম থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি বলেন, ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত হাসিবুলকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাঁচ বছর চাকরি করলেই মিলবে কোটি টাকার ফ্ল্যাট
পাঁচ বছর চাকরি করলেই মিলবে কোটি টাকার ফ্ল্যাট

দক্ষ কর্মীদের ধরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। পাঁচ বছর চাকরি করা কর্মীদের উপহার হিসেবে ফ্ল্যাট দিচ্ছে তারা। Read more

Premier Bet Registration App : ce qu’il faut savoir avant de s’inscrire
Premier Bet Registration App : ce qu’il faut savoir avant de s’inscrire

Guide complet du premier bet registration app – Tout ce qu’il faut savoir Pourquoi choisir un app de pari ? De Read more

বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল
বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরার ৩ বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার (৩০ এপ্রিল) Read more

ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় পৌঁছেছেন নবনিযুক্ত ১৯তম মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পৌনে ছয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন