যুক্তরাষ্ট্র যদি ইসরাইলের পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে—এ হুঁশিয়ারি আবারও দিয়েছে ইরাকভিত্তিক ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ।শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আলজাজিরা।সংগঠনটির মুখপাত্র আবু আলি আল-আস্কারি এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইসরাইলের আক্রমণে অংশ নেয়, তাহলে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যেসব বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে, সেগুলো হারাবে এবং মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।’তিনি আরও বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো শিকারি মাঠে পরিণত হবে। হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালী বন্ধ হয়ে যাবে, লোহিত সাগরের তেলবন্দরগুলো অচল হয়ে পড়বে। আকাশে থাকা তাদের বিমানগুলোর পরিস্থিতিও শোচনীয় হবে।’এর আগে লেবাননের হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম এক দীর্ঘ বিবৃতিতে ইরানের পাশে থাকার ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহ নিরপেক্ষ থাকবে না এবং যেকোনো সময় তাদের প্রতিরোধ শক্তি সক্রিয় করা হতে পারে। হিজবুল্লাহর এই অবস্থান তেহরানের প্রতি তাদের অটল সমর্থনেরই বহিঃপ্রকাশ।বর্তমানে ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের কাতাইব হিজবুল্লাহ—এই তিনটি প্রধান ইরানঘনিষ্ঠ শক্তি একক রণনৈতিক অবস্থানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে তারা সম্মিলিত প্রতিরোধের বার্তা দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও তীব্র করে তুলছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরিস্থিতি এভাবে এগোলে এটি একটি বিস্তৃত অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান ম্যাচে দু’দলের সম্ভাব্য একাদশ
ভারত-পাকিস্তান ম্যাচে দু’দলের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ আজ। সব অনিশ্চয়তা পেছনে ফেলে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। Read more

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে চিরবৈরী দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ Read more

সৌদিতে চলছে জিলহজের চাঁদের অনুসন্ধান
সৌদিতে চলছে জিলহজের চাঁদের অনুসন্ধান

ইসলামের জন্মভূমি সৌদি আরবে চলছে ১৪৪৬ হিজরি সনের শেষ মাস জিলহজের চাঁদের অনুসন্ধান। আজ মঙ্গলবার (২৭ মে) যদি দেশটিতে চাঁদ দেখা Read more

কালিয়াকৈরের বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত
কালিয়াকৈরের বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজারে  শনিবার (১৭ মে ) বিকেলে অনুষ্ঠিত হলো ভিট পুলিশিং ও উঠান বৈঠক।মৌচাক পুলিশ ফাঁড়ির উদ্যোগে Read more

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান: আরাগচি
যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান: আরাগচি

যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের পূর্ণাঙ্গ সমাপ্তিই চায় ইরান— এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যেকোনও সমাধানে Read more

বাঁশখালীতে ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীকে গণপিটুনি
বাঁশখালীতে ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীকে গণপিটুনি

বাঁশখালীতে গভীর রাতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যায় অভিযুক্ত স্বামী ফরিদুল আলমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ফরিদুলকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন