বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটি জানায়, তাদের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ৬ জুন শুক্রবার উদযাপিত হবে ঈদুল আজহা।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে কাল বুধবার ২৮ মে হবে জিলহজ মাসের প্রথমদিন। আর ঈদ হবে ৬ জুন।এদিকে আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশে জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে দেশগুলো ঈদের তারিখ ঘোষণা করবে।এদিকে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গত সপ্তাহে জানান, আমিরাতের আকাশে ২৭ মে সন্ধ্যার পর চাঁদ দিগন্ত রেখার ওপর থাকবে এবং এটি আকাশে ৩৮ মিনিট অবস্থান করবে। এতে চাঁদটি সহজেই দেখা যাবে।আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। তার এ বিশ্লেষণ ঠিক হলে, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৬ জুন ঈদ হবে।ইব্রাহিম আল জারওয়ান বলেন আরবি ভাষার সংবাদমাধ্যম ইমারত আল ইয়ুমকে বলেছেন, “আমিরাতের সময় অনুযায়ী, মঙ্গলবার ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে জিলহজের নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্ত রেখার ওপরে থাকবে এবং ৩৮ মিনিট অবস্থান করবে— এতে চাঁদটি দেখা যাবে।”তবে আমিরাতে যেহেতু এখনো চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের মাধ্যমে আরবি মাস শুরু ও শেষ গণনা করা হয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইসলামিক গাইডলাইন অনুসারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। সূত্র: গালফ নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামাস ধ্বংসে নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে : রুবিও
হামাস ধ্বংসে নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে : রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার হলো ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং হামাসের ধ্বংস। আর এই লক্ষ্যে ওয়াশিংটন প্রধানমন্ত্রী Read more

‘দুর্গাপূজা নিয়ে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা চালাবে’
‘দুর্গাপূজা নিয়ে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা চালাবে’

দুর্গাপূজা ভালোভাবে সম্পন্ন হবে। এ নিয়ে কোনো শঙ্কা নেই। তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা বিভিন্ন গুজব সৃষ্টির চেষ্টা করবে Read more

কক্সবাজারের তিন উপজেলায় এনসিপির পথসভা বানচাল
কক্সবাজারের তিন উপজেলায় এনসিপির পথসভা বানচাল

কক্সবাজারের তিন উপজেলা- রামু, ঈদগাঁও ও চকরিয়ায় পূর্বনির্ধারিত পথসভা আয়োজন করতে পারেনি নবগঠিত রাজনৈতিক দল এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি)। দলটির Read more

বাগমারার কালের সাক্ষী নিঃসঙ্গ দালান লাহিড়ী মঠ
বাগমারার কালের সাক্ষী নিঃসঙ্গ দালান লাহিড়ী মঠ

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা এলাকায় আজও ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি পুরাতন স্থাপনা—লাহিড়ী টাওয়ার, যাকে স্থানীয়ভাবে লাহিড়ী মঠ Read more

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশ
দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াইয়ের ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর ফলে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন