ঈদযাত্রীদের ওপর চরম জুলুম করা হচ্ছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ঈদ উপলক্ষে বাংলাদেশ এবার ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা প্রত্যক্ষ করল বলেও উল্লেখ করেন তিনি।শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।জামায়াত আমির বলেন, ‘ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে। ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার জন্য একবুক প্রত্যাশা ও আনন্দ নিয়ে সারা বছর ধরে অপেক্ষা করেন।’তবে এবার ঈদযাত্রায় জঘন্যতম অব্যবস্থাপনা হয়েছে বলে মনে করেন তিনি। বিরোধীদলীয় নেতা বলেন, ‘ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে।’কারণ হিসেবে তিনি বলেন, ‘সরকার গঠনের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এ অব্যবস্থাপনার মূলভিত্তি এটিই।’জনগণকে বিভ্রান্ত করা হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘বাস মালিকরা স্বাভাবিক ভাড়ার চেয়ে ঈদ যাত্রায় কম ভাড়া নিচ্ছে, যা চরম মিথ্যাচার। জনগণের এই দুঃখ এবং আফসোস দেখবে কে? তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে?’হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদের জন্য দুঃসংবাদ— জেগে ওঠা যুবসমাজ ও জনগণ তা বরদাশত করবে না। অতএব সময় থাকতে সাবধান হওয়া দরকার। অন্যথায় বিপর্যয় সৃষ্টিকারীদেরই এসব দায় বহন করতে হবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃহস্পতিবার থেকে অনলাইনে জবির বিশেষ বৃত্তির আবেদন
বৃহস্পতিবার থেকে অনলাইনে জবির বিশেষ বৃত্তির আবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর Read more

ভূঞাপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
ভূঞাপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়া ফজল আলী নামের এক (৮০) বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার Read more

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল যুবক
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল যুবক

প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যেমন একজন মানুষের মৌলিক প্রয়োজন, তেমনি তা অনিবার্যও বটে। কিন্তু সেই প্রয়োজন মেটাতে গিয়েই ভয়ংকর বিপদের Read more

জবি শিক্ষার্থীদের গণঅনশন শুরু
জবি শিক্ষার্থীদের গণঅনশন শুরু

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪ দফা দাবি আদায়ে কাকরাইল মোড়ে গণঅনশন কর্মসূচি শুরু করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে Read more

যারা ভারতে কুনজর দিয়েছে, তাদের জবাবের দায়িত্ব আমার: রাজনাথ সিং
যারা ভারতে কুনজর দিয়েছে, তাদের জবাবের দায়িত্ব আমার: রাজনাথ সিং

ভারতের ওপর যারা খারাপ দৃষ্টি দিয়েছে তাদের উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি নরেন্দ্র মোদির Read more

বন্যা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসলেন এমপি
বন্যা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসলেন এমপি

ভারতের বিহারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসেছেন দেশটির এক এমপি। তার নাম তারিক আনোয়ার। মূলত কংগ্রেসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন