ফুটবলে ‘বর্ণবাদ’কে খুব নিন্দনীয় হিসেবে দেখা হয়। সম্প্রতি এই অভিযোগে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ মোট ৬টি দেশকে বড় অংকের জরিমানা করেছে ফিফা। এই দেশগুলো হলো—আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া হার্জেগোভিনা।ফিফার ডিসিপ্লিনারি কমিটির বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, জুনে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে এই দেশগুলোর সমর্থকরা বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করেছে। শাস্তিপ্রাপ্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ২ লাখ ডলার (বাংলাদেশি অর্থে ২ কোটি ৪৩ লাখ টাকা) জরিমানা হয়েছে আলবেনিয়ার। ফিফার মতে, ৭ জুন সার্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচে প্রতিপক্ষের জাতীয় সঙ্গীত চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, যা খেলার নীতির পরিপন্থী।সবশেষ, গত ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে বৈষম্য ও বর্ণবাদী আচরণের জন্য আর্জেন্টিনাকে ১ লাখ ৪৯ হাজার ডলার (বাংলাদেশি অর্থে ১ কোটি ৮১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।অন্যান্য দেশগুলোর মধ্যে চিলিকে ১ লাখ ৪৩ হাজার ডলার, কলম্বিয়াকে ৮৭ হাজার ডলার, সার্বিয়াকে ৬২ হাজার ডলার এবং বসনিয়া হার্জেগোভিনাকে ২৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে। পাশাপাশি এসব সদস্য দেশকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড ‘প্রতিরোধ পরিকল্পনা’ প্রণয়নের আহ্বানও জানিয়েছে ফিফা। এর বাইরে সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ-পাচুকা ম্যাচে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন অ্যান্তোনিও রুডিগার। তবে প্রতিপক্ষ মেক্সিকান ক্লাবটির খেলোয়াড় গুস্তাভো ক্যাব্রালের বিপক্ষে রিয়াল তারকার অভিযোগ নিয়ে প্রমাণ পায়নি ফিফা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচনের ভোট ফের গণনা করতে লিখিত আবেদন করলেন উমামা
ডাকসু নির্বাচনের ভোট ফের গণনা করতে লিখিত আবেদন করলেন উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি নতুন করে গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরাজিত Read more

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন
খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা Read more

দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই সাঈদুজ্জামান (৪৯) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা Read more

গাজা ভাগাভাগি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইসরায়েলের অর্থমন্ত্রী
গাজা ভাগাভাগি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইসরায়েলের  অর্থমন্ত্রী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে ‘আবাসন খনি’ হিসেবে অভিহিত করেছেন দখলদার ইসরায়েলের উগ্রপন্থি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ। তিনি বলেছেন, যুদ্ধ শেষে গাজার Read more

একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

আগামী জাতীয় নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা Read more

ন্যায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেয়া হবে: বাণিজ্য উপদেষ্টা
ন্যায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন। নায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন