ঈদযাত্রায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল। তবে নেই কোনো ভোগান্তি।বৃহস্পতিবার (০৫ জুন) দুপুর ১টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটে ঘরমুখো যাত্রী ও যানবাহনের ঢল। তবে ভীড় বাড়লেও দৌলতদিয়া ঘাটে এবার ভোগান্তি নেই। ফেরি ও লঞ্চ যোগে নদী পাড় হয়ে দৌলতদিয়া ঘাটে এসে যাত্রীরা বিভিন্ন যানবাহনে চড়ে তাদের গন্তব্যস্থানে যাচ্ছে।দৌলতদিয়া থেকে কুষ্টিয়াগামী একটি বাসের যাত্রী কুদ্দুস মিয়া বলেন, ‘পূর্বে এই নৌপথে এবং ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় পর্যন্ত ছিল চরম ভোগান্তি। কিন্তু এবার ভোগান্তি নেই বললেই চলে।’দৌলতদিয়া থেকে মধুখালীগামী মাহিন্দ্র যাত্রী স্বাধীন শেখ বলেন, ‘দৌলতদিয়া ঘাটে এবার নেই কোনো যানজট। লঞ্চে ঘাটে এসে নেমেছি। এরপর মাহিন্দ্রতে উঠেছি বাড়ি যাওয়ার জন্য, পথে কোনো ভোগান্তি হয়নি।’বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘এই নৌরুটে বর্তমানে ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। গতকালের চেয়ে আজকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা লঞ্চে যাত্রীদের চাপ অনেক বেশি। কিন্তু যাত্রীদের কোনো ভোগান্তি নেই।’বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘গত দিনের চেয়ে আজকে সকাল থেকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিতে যাত্রীদের চাপ অনেক বেড়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলে আজ ১৭টি ফেরি দিয়ে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান জানান, ‘দৌলতদিয়ায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি বন্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত যুক্তরাষ্ট্রের পূর্ণ মিত্র নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ভারত যুক্তরাষ্ট্রের পূর্ণ মিত্র নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে সাত দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্ব থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যে এখন পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রের শতভাগ মিত্র হয়ে উঠতে পারেনি Read more

ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে সড়ক অবরোধ, ৩৫ কিমি যানজট
ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে সড়ক অবরোধ, ৩৫ কিমি যানজট

লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে ‘বুড়িমারী এক্সপ্রেস’ চালুর দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করেছে স্থানীয়রা। এতে অন্তত ৩৫ কিলোমিটার এলাকায় তীব্র Read more

ময়মনসিংহের ত্রিশালে শ্রমিক বেচাকেনার হাট!
ময়মনসিংহের ত্রিশালে শ্রমিক বেচাকেনার হাট!

ময়মনসিংহের  ত্রিশালে চলতি বোরো মৌসুমী ফসলের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে ধান মাড়াই শুরু করেছে কৃষকরা, ফলে দেখা দিয়েছে শ্রমিক সংকট। Read more

দিল্লির শেষ ম্যাচ খেলেই পাকিস্তান যাবেন মুস্তাফিজ
দিল্লির শেষ ম্যাচ খেলেই পাকিস্তান যাবেন মুস্তাফিজ

মুম্বাইয়ের কাছে গত বুধবারের হারে প্লে-অফের আশা শেষ হয়ে গেছে দিল্লির। যে কারণে পাঞ্জাবের বিপক্ষে তাদের আজকের ম্যাচটি পরিণত হয়েছে Read more

তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের
তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘নগ্ন ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়েছেন নীলা ইস্রাফিল।আজ শনিবার রাতে নিজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন