ইসরায়েলে ফের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা একটি ড্রোন হামলা প্রতিহত করেছে। অন্যদিকে জর্ডানের একটি সামরিক সূত্র জানিয়েছে যে, সেখানে আরেকটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ইরান-সমর্থিত হুথিরা বিদ্রোহীরা এসব হামলা চালানোর দাবি করেছে। খবর এএফপির।ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, পূর্ব দিক থেকে ইসরায়েলি ভূখণ্ডে আসা একটি ইউএভি (ড্রোন) প্রতিহত করেছে আইএএফ (ইসরায়েলি বিমান বাহিনী)। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথি বিদ্রোহীরা ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তবে বেশিরভাগ হামলাই ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই বাধাগ্রস্ত করা হয়েছে।হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের করেই এসব হামলা চালিয়ে আসছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে যে, তারা তেল আবিবের দক্ষিণে অধিকৃত জাফা এলাকায় দুটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে দুটি ড্রোন উৎক্ষেপণ করেছে।এক বিবৃতিতে বলা হয়, হুথিরা নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে আশ্বস্ত করে যে, তারা তাদের সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা পিছু হটবে না এবং লড়াই থামবে না।হুথিদের পাশাপাশি ইরানপন্থী আরেকটি গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকও গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলার পেছনে থাকার দাবি করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইবিতে ৩৫ শিক্ষার্থীর হাতে উঠলো ডিন’স অ্যাওয়ার্ড
ইবিতে ৩৫ শিক্ষার্থীর হাতে উঠলো ডিন’স অ্যাওয়ার্ড

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৮টি অনুষদের ৩৫ জন শিক্ষার্থীর হাতে উঠেছে এবারের ডিন'স অ্যাওয়ার্ড। এসময় এসব শিক্ষার্থীদের উপহারস্বরুপ পদক, সনদ ও Read more

১৭ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৯ হাজার কোটি টাকা
১৭ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৯ হাজার কোটি টাকা

আগস্ট মাসের ১৭ দিনেই এক বিলিয়ন ডলারের বেশি (১৬১ কোটি ৯০ হাজার ডলার) রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশি Read more

ফুটবল খেলা ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১, আহত ২০
ফুটবল খেলা ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১, আহত ২০

নরসিংদীর বেলাবোতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়। এই Read more

বাঘায় স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন কন্যা সন্তান, তিন ঘণ্টা পরই মৃত্যু
বাঘায় স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন কন্যা সন্তান, তিন ঘণ্টা পরই মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় আকলিমা বেগম (২৫) নামে এক নারী একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিয়েছেন স্বাভাবিক প্রসবের মাধ্যমে। সোমবার (৮ সেপ্টেম্বর) Read more

শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১
শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১

কয়েকজন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেলে বেপরোয়াভাবে চালানোর সময় বগুড়া নগরবাড়ি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী   এক কিশোরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন