যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম পৌঁছেছে নতুন রেকর্ড উচ্চতায়। বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি আগ্রহ বাড়াচ্ছেন। আন্তর্জাতিকভাবে খ্যাতনামা বিনিয়োগ প্রতিষ্ঠান ইউবিএস এবং কমার্জব্যাংক তাদের মূল্য পূর্বাভাস বলেছে, চলতি বছর স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বাণিজ্য নীতিমালা এর মূল কারণ। চীনের উপর শুল্ক ১৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে, যার পাল্টা জবাবে বেইজিং যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই পরিস্থিতি বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করেছে এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা জোরালো হয়েছে।শুক্রবার (১১ এপ্রিল) প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩ হাজার ২০০ ডলার অতিক্রম করেছে। দিনের মধ্যভাগে স্পট গোল্ড ১.৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ২১৭.১৫ ডলারে, যেখানে এর কিছু সময় আগেই এটি পৌঁছায় রেকর্ড ৩ হাজার ২৩৭.৫৬ ডলারে। সপ্তাহজুড়ে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬ শতাংশ এবং চলতি বছর এখন পর্যন্ত প্রায় ২২ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে। মার্কিন গোল্ড ফিউচারসও ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে প্রতি আউন্স ৩ হাজার ২৩৪.৯০ ডলারে। ইউবিএস তাদের গবেষণা নোটে জানায়, আমরা আশা করছি স্বর্ণের এই ঊর্ধ্বমুখী ধারা আগামী বছরেও অব্যাহত থাকবে এবং উচ্চমূল্যে স্থিতিশীল হবে।” প্রতিষ্ঠানটি চলতি বছরের মধ্যেই স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলার ছুঁতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।কমার্জব্যাংকও ২০২৫ সালের শেষ নাগাদ স্বর্ণের মূল্য ৩ হাজার ডলার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে। তারা উল্লেখ করে, মার্চ মাস শেষে গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) ব্যবস্থাপনার অধীনে থাকা মোট সম্পদের পরিমাণ রেকর্ড ৩৪৫.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতির আরেকটি প্রধান কারণ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সক্রিয় স্বর্ণ কেনা। চীনের কেন্দ্রীয় ব্যাংক টানা পাঁচ মাস ধরে স্বর্ণ ক্রয় করেছে। মার্চ মাসের শেষে দেশটির স্বর্ণের রিজার্ভ দাঁড়িয়েছে ৭৩.৭ মিলিয়ন ফাইন ট্রয় আউন্স, যা ফেব্রুয়ারিতে ছিল ৭৩.৬১ মিলিয়ন আউন্স। এই সপ্তাহেই ডয়েচে ব্যাংক তাদের ২০২৫ ও ২০২৬ সালের স্বর্ণের গড় দাম পূর্বাভাস সংশোধন করে যথাক্রমে ৩ হাজার ১৩৯ এবং ৩ হাজার ৭০০ ডলার নির্ধারণ করেছে।বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা ও আর্থিক অনিশ্চয়তার মাঝে স্বর্ণ আবারও প্রমাণ করেছে, এটি বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে নিরাপদ এবং লাভজনক আশ্রয়স্থল হিসেবে টিকে আছে।সূত্র: খবর খালিজ টাইমসএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর চেষ্টা, রশি-বেল্ট উদ্ধার
কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর চেষ্টা, রশি-বেল্ট উদ্ধার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির তিন আসামি পালানোর চেষ্টা করেছিলেন বলে জানা গেছে, যা নিয়ে জেল কর্তৃপক্ষ Read more

২৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা
২৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

মেটা এবার ২৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করলো। সংস্থার অভিযোগ, এসব পেজ এবং অ্যাকাউন্টগুলো অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে বিভিন্নভাবে Read more

সীতাকুণ্ডে যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
সীতাকুণ্ডে যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা মো. রোকন উদ্দিন মেম্বারসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সংবাদ Read more

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নতুন তালিকা প্রকাশ
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নতুন তালিকা প্রকাশ

জাতীয় ও আন্তর্জাতিক দিবস বা উত্সবগুলো যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন বা পালনের নতুন তালিকা প্রকাশ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত Read more

নওগাঁয় ধস নেমেছে মোটরসাইকেল বাজারে
নওগাঁয় ধস নেমেছে মোটরসাইকেল বাজারে

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব পড়েছে দেশের অর্থনীতি ও জ্বালানি বাজারে। দেশজুড়ে জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে নওগাঁর মোটরসাইকেল কেনাবেচায়। Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন