দখলদার ইসরায়েলের কাছে আরও তিন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গতকাল রোববার (২ নভেম্বর) রাতে মরদেহগুলো রেডক্রসের হাতে তুলে দেয় তারা। এরপর রেডক্রসের সদস্যরা মৃত জিম্মিদের মরদেহ ইসরায়েলকে বুঝিয়ে দেয়।গত ১০ অক্টোবর দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয়। যা ১৩ অক্টোবর থেকে কার্যকর হয়। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, সবার প্রথমে ২০ জীবিত জিম্মিকে মুক্তি দেয় হামাস। এখন ধীরে ধীরে মৃতদের মরদেহ ফেরত দিচ্ছে তারা।ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে, “রেডক্রসের মাধ্যমে ইসরায়েল তিন মৃত জিম্মির কফিন গ্রহণ করেছে। যেগুলো গাজায় থাকা প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিনবেতের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্তে মরদেহগুলো শনাক্ত কেন্দ্রে পাঠানো হবে।”হামাসের সশস্ত্র শাখা এর আগে জানায় রোববার সকালে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে তারা মরদেহগুলো উদ্ধার করেছে।যদি এই জিম্মির পরিচয় শনাক্ত হয় তাহলে যুদ্ধবিরতির পর হামাসের হস্তান্তর করা মরদেহের সংখ্যা ২০ জনে পৌঁছাবে। গত মাসে যখন যুদ্ধবিরতি কার্যকর হয় তখন তাদের কাছে ২৮ জিম্মির মরদেহ ছিল।এখন পর্যন্ত যে ১৭টি মরদেহ তারা ফেরত দিয়েছে সেগুলোর মধ্যে ১৫ জন ইসরায়েলি। আর বাকি দুজনের একজন থাইল্যান্ডের, আরেকজন নেপালের নাগরিক।ইসরায়েল দাবি করছে, হামাস ইচ্ছাকৃতভাবে মরদেহগুলো ফেরত দিতে দেরি করছে। কিন্তু সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, মরদেহগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় এগুলো উদ্ধার করতে তাদের সময় লাগছে।সূত্র: দ্য নিউ আরবএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিন ইস্যুতে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের বিশাল বিক্ষোভ মিছিল
ফিলিস্তিন ইস্যুতে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের বিশাল বিক্ষোভ মিছিল

দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিন এর উপর চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) আয়োজনে বিশাল Read more

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ১০০তম দিনে ‘প্রতীকী কফিন মিছিল’
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ১০০তম দিনে ‘প্রতীকী কফিন মিছিল’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র হত্যাকাণ্ডের ১০০ দিন পেরিয়ে গেলেও দোষীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। দ্রুততম সময়ের মধ্যে খুনিদের Read more

পাবনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
পাবনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

পাবনার চাটমোহরে সাপের কামড়ে শিকদার হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার মথুরাপুর গ্রামে এ Read more

কালিয়াকৈরে বিলে নৌকা ডুবে ৩ বন্ধু নিখোঁজ
কালিয়াকৈরে বিলে নৌকা ডুবে ৩ বন্ধু নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকশ বিলে নৌকা ডুবে তিন কিশোর নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার বাঙ্গাল জাঙ্গাল এলাকায় এ Read more

নওগাঁয় ট্রাক চাপায় নিহত ১
নওগাঁয় ট্রাক চাপায় নিহত ১

নওগাঁয় ট্রাক চাপায় মোতালেব (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। রবিবার Read more

ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ
ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবার (১০ জুন) রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পাশাপাশি লম্বা ছুটি থাকার কারণে এখনও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন