বন্ধু মানে হলো নিঃশর্তভাবে ভালোবাসা, বন্ধুর পাশে থাকা। আজ আগস্ট মাসের প্রথম রবিবার। এ দিনে দুনিয়াজুড়ে পালিত হয় বন্ধু দিবস। বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।১৯৩৫ সালে আমেরিকান সরকার এক ব্যক্তির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালে পরদিন সেই ঘটনার প্রতিবাদে তার বন্ধু জীবন ত্যাগ করেন। দিনটি ছিল আগস্টের প্রথম রবিবার। আর সেই থেকেই বন্ধুদের অবদান আর আত্মত্যাগকে সম্মান জানাতে আমেরিকান কংগ্রেস ১৯৩৫ সালে আগস্ট মাসের প্রথম রবিবারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।১৯৯৭ সালে জাতিসংঘ বিখ্যাত কার্টুন চরিত্র উইনি দ্যা পুহকে বন্ধুত্বের বিশ্বদূত হিসেবে নির্বাচিত করে। বন্ধু দিবসের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে হলুদ গোলাপ আর ফ্রেন্ডশিপ ব্যান্ডের মতো বিষয়গুলোও। এই ফ্রেন্ডশিপ ব্যান্ডের ধারণাটিও এসেছে আমেরিকা থেকেই।আমেরিকার আদিবাসীদের মধ্যে অনেক আগে থেকেই বন্ধুত্বের স্বীকৃতি স্বরূপ ব্যান্ড দেয়ার এই রীতি চালু আছে। তারা তাদের বন্ধুদের জন্য ব্যান্ড তৈরি করে। আর যাকে ব্যান্ড দেয়া হয়, সে কখনোই ব্যান্ডটি খোলে না। আবার বন্ধুত্বের প্রতীক যে হলুদ গোলাপ, সেই হলুদ রং হলো আনন্দের প্রতীক।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নরসিংদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীতে পুকুরে গোসল করার সময় ডুবে গিয়ে নাবিলা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(১২ মার্চ) দুপুর ৩ টার দিকে Read more

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: উ. কোরিয়া
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: উ. কোরিয়া

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি জানিয়েছে, ইরানের ওপর মার্কিন হামলা  সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ এবং আঞ্চলিক Read more

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু
জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম বাদশা মিয়া Read more

খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক
খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে Read more

ইসরায়েলের বিপক্ষে ইতালির নাটকীয় জয়
ইসরায়েলের বিপক্ষে ইতালির নাটকীয় জয়

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা না পাওয়ার শঙ্কায় রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।  বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিটি ম্যাচই এখন তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন