ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার সার্বভৌমত্ব ও জনগণের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাবে ‘দৃঢ় ও নির্দ্বিধায় ব্যবস্থা’ নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আলী বাহরাইনি।মঙ্গলবার (১৭ জুন) জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক এক অধিবেশনে দেওয়া বক্তব্যে বাহরাইনি বলেন, ‘ইরানি শহর, আবাসিক এলাকা, জ্বালানি অবকাঠামো ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং এটি যুদ্ধাপরাধের শামিল।’তিনি উল্লেখ করেন, ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর সদস্য এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র তত্ত্বাবধানে পরিচালিত একটি রাষ্ট্র, অথচ এই দেশের ওপর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।বাহরাইনি আরও বলেন, ‘এই হামলাগুলোতে নারী ও শিশুসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। ইসরায়েল স্পষ্টভাবে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইনকে চরমভাবে অমান্য করার সামিল। গাজা এবং ফিলিস্তিনে তাদের আগের আচরণে যেমনটা দেখা গেছে, এখানেও সেই একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।’ইরানি রাষ্ট্রদূতের অভিযোগ, ইসরায়েল একটি পরমাণু অস্ত্রধারী দেশ হওয়া সত্ত্বেও পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত কোন চুক্তির আওতায় নেই। তাই এই দেশটির কোনো নৈতিক বা বৈধ অধিকার নেই অন্য দেশের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালানোর।তিনি বলেন, ‘যারা নিজেরা আন্তর্জাতিক চুক্তির বাইরে, তাদের পক্ষ থেকে নীতির কথা বলা ভণ্ডামির শামিল।’আলী বাহরাইনি দাবি করেন, ইরান যখন পারমাণবিক চুক্তি নবায়ন ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আলোচনা চালাচ্ছিল, তখনই ইসরায়েল এই হামলা চালায়—যার উদ্দেশ্য ছিল কূটনৈতিক প্রক্রিয়া ব্যাহত করা।তিনি বলেন, ‘ইরান এই সংঘাত শুরু করেনি। বরং আলোচনার পথ রুদ্ধ করতেই আমাদের ওপর আঘাত হানা হয়েছে।বাহরাইনি বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়ে বলেন, ‘ইসরায়েল ও এর মিত্রদের জবাবদিহির আওতায় আনতে হবে। না হলে আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘিত হবে, এবং ভবিষ্যতে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে।’তিনি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমর্থনকে ইসরায়েলের ‘আগ্রাসী কর্মকাণ্ডের প্রধান ভিত্তি’ হিসেবে দায়ী করেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নদী নয়, কর্ণফুলী এখন প্লাস্টিকের ভাগাড়
নদী নয়, কর্ণফুলী এখন প্লাস্টিকের ভাগাড়

চট্টগ্রামের প্রধান জীবনধারা কর্ণফুলী নদী ভয়াবহ দূষণের কবলে পড়েছে। সাম্প্রতিক গবেষণায় নদীর পানিতে মাইক্রোপ্লাস্টিকের বিপজ্জনক মাত্রা শনাক্ত হওয়ায় বিশেষজ্ঞরা আশঙ্কা Read more

কুয়াকাটায় ট্রেনিং সেন্টার করবে নির্বাচন কমিশন
কুয়াকাটায় ট্রেনিং সেন্টার করবে নির্বাচন কমিশন

পটুয়াখালীর কুয়াকাটায় নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্র ও ডরমেটরি নির্মাণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য জেলা প্রশাসককে (ডিসি) জমি দিতে বলেছে নির্বাচন Read more

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপনে নওগাঁয় ক্রিকেট কার্নিভাল
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপনে নওগাঁয় ক্রিকেট কার্নিভাল

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে নওগাঁয় আয়োজন করা হলো দিনব্যাপী অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতা ও ক্রিকেট কার্নিভাল। রোববার (২২ Read more

ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম হুঁশিয়ারি উচ্চারণে বলেছেন, ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা Read more

আপনারা মৃত্যু ঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব: নচিকেতা
আপনারা মৃত্যু ঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব: নচিকেতা

সময়ের অন্যায়, সামাজিক অসংগতি আর সাধারণ মানুষের কথা অকপটে গানে তুলে ধরে দুই বাংলার গানের জগতে প্রতিবাদের কণ্ঠস্বর নচিকেতা চক্রবর্তী।শ্রোতাদের Read more

গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ জুন) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন