ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান ৫টি শর্ত দিয়েছে বলে হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে।প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্মকর্তারা এ নিশ্চয়তা চাইছেন যে যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। পাশাপাশি তারা হরমুজ প্রণালির জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন, যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে।ইরান মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা।এ ছাড়া বিদ্বেষপূর্ণ সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে ইরান। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদমাধ্যমের কর্মীদের বা ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করতে হবে অথবা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।এর আগে সোমবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা করছে এবং ‘এবার তারা (ইরান) বেশ গুরুত্ব দিচ্ছে’।গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর থেকে প্রতিবেশী আরব দেশগুলোতেও ইরান হামলা চালাচ্ছে। এখনো নিয়মিত হামলা পালটা হামলা চালাচ্ছে দেশগুলো।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালীতে বেড়িবাঁধে লবণাক্ত বালি, প্রশাসনের অভিযানে ড্রেজার জব্দ
বাঁশখালীতে বেড়িবাঁধে লবণাক্ত বালি, প্রশাসনের অভিযানে ড্রেজার জব্দ

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় খানখানাবাদ ইউনিয়নে বেড়িবাঁধ নির্মাণে সাগরের লবণাক্ত পানি ব্যবহার করে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রশাসনের সতর্কবার্তা ও এলাকাবাসীর Read more

কালিয়াকৈরে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে লুটপাট
কালিয়াকৈরে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে লুটপাট

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় গতরাতে সংঘটিত হয়েছে ডাকাতির ঘটনা। সোমবার (১৯ মে) দিবাগত রাত ২টার মধ্যে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত Read more

রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন
রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন

ব্রিটেন নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন।মঙ্গলবার (২২ অক্টোবর) ইউক্রেনীয় সেনাবাহিনী একে Read more

ফরিদপুরে কুমার নদে ডুবে দাদি ও দুই নাতির করুণ মৃত্যু
ফরিদপুরে কুমার নদে ডুবে দাদি ও দুই নাতির করুণ মৃত্যু

ফরিদপুরে কুমার নদে গোসল করতে নেমে দাদি ও দুই নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের Read more

মিডফোর্টের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
মিডফোর্টের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন