ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, তারা আজ বুধবার (০১ এপ্রিল) সকালে দক্ষিণ ইসরাইলের ‘স্পর্শকাতর কয়েকটি স্থান লক্ষ্য’ করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে।বুধবার (০১ এপ্রিল) ইসরাইলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির স্থানে একটি বিধ্বস্ত গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন ইসরাইলি পুলিশ কর্মকর্তা।হুথি সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভিতে প্রচারিত বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে। ইরান যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়ার পর ইসরাইলের এটা হুথির তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা।ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের মাথায় গত শনিবার (২৮ মার্চ) সকালে দক্ষিণ ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে লড়াইয়ে যোগ দেয় গোষ্ঠীটি।হুথি আরও জানায়, লেবানন, ইরান, ইরাক এবং দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ‘ভয়াবহ’ করে তোলা হবে।ইসরাইলি সেনাবাহিনীও হুথির ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে তাদের দাবি, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ

ভারতের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল/এলওসি) সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের খাদ্য মজুত রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরের Read more

রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফলাফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফলাফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে, তবে সেটা জোর করে নয়। নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের পরই তারা ফিরে যাবে। তবে মায়ানমারের Read more

স্থায়ী বেড়িবাঁধ না থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের কাটেনি আতঙ্ক
স্থায়ী বেড়িবাঁধ না থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের কাটেনি আতঙ্ক

আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এইদিনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে লন্ডভন্ড করে বিরানভূমিতে পরিণত হয়েছিল বৃহত্তর চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল। এই Read more

ভিসা দেওয়া স্থগিত করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন
ভিসা দেওয়া স্থগিত করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে উগ্র ভারতীয়দের দ্বারা হামলার ঘটনার পর সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে।সোমবার (২২ Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৯৪ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৯৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৪ জন রোগী। সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ১৫৭ জন। তবে Read more

জ্বালানি তেলের দাম একলাফে প্রায় ৬ শতাংশ বাড়ল
জ্বালানি তেলের দাম একলাফে প্রায় ৬ শতাংশ বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। একলাফে এ দাম প্রায় শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ ডলার ছাড়িয়েছে।শুক্রবার (২৭ মার্চ) আনাদোলু এজেন্সির এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন