ইশরাক হোসেন আবেগে এনসিপির বিষয়ে মন্তব্য করেছেন, তাকে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ সোমবার (২১ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এনসিপির জুলাই পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের একথা বলেন।তিনি বলেন, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল। তাদের হরতাল বাংলাদেশের মানুষ পরোয়া করে না। বরং তারা যা করছে, এটি সন্ত্রাসী কার্যক্রম। আমরা বিশ্বাস করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি ঠিক করতে হলে সবাইকে সবার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে যা বলেছেন, সেটা আমাদের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রত্যাশা অনুযায়ী ছিল না। কিন্তু গতকাল বিএনপির আরেকজন মুখপাত্র জনাব ইশরাক হোসেন তার বক্তব্যে কিছু মানুষকে উলঙ্গ করে মারার কথা বললেন, কিছু কটুক্তি এবং একদম নিম্নমানের কিছু শব্দ ব্যবহার করে যেভাবে কথা বললেন, এটা পাটওয়ারীর বক্তব্যের চেয়ে অনেক ধাপ নিচের বক্তব্য।তিনি বলেন, আমরা যদি কারোর কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি, তাহলে তার চেয়ে ভালো করতে হবে। যদি তার চেয়ে খারাপ কিছু করে ভালো প্রত্যাশা করি, তাহলে তো ভালো হবে না। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সম্মানজনক সম্পর্ক গড়ে উঠুক। এজন্য আমাদের যা করার সর্বোচ্চ চেষ্টা করবো।ইশরাক হোসেন বলেছেন রাজনৈতিকভাবে এনসিপিকে ঘেরাও করা হবে এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, গতকাল ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একবারেই আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে পলিটিক্যাল ম্যাচিউরিটির কিছুই দেখিনি। আমরা আশা করছি ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে যেমন ইশরাক হোসেনকে দেখেছিলাম, আমরা সেই ইশরাক হোসেনকে দেখতে চাই। এই ধরণের বক্তব্য তার কাছে কখনোই প্রত্যাশিত নয়।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সচিবালয়ে চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও বিক্ষোভ
সচিবালয়ে চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও বিক্ষোভ

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আজও বিক্ষোভ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ের ৪ Read more

হাদি হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ডে
হাদি হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ডে

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের (৩৭) Read more

আট দাবিতে ১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক
আট দাবিতে ১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক

সরকার দাবি না মানলে ১২ আগস্ট (সোমবার) ভোর ৬টা থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক Read more

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলো ১৯৬৮ ফিলিস্তিনি
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলো ১৯৬৮ ফিলিস্তিনি

ইসরায়েলি কারাগার থেকে ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এরই Read more

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে Read more

দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন হাসনাত ও জারার
দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন হাসনাত ও জারার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে টানা ৮ দিন ধরে আন্দোলন করছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন