ইরানে আক্রমণ না করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং এর মধ্যেই ট্রাম্পের পক্ষ থেকে এই সতর্কতা উচ্চারণ করা হলো।বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইরানের ওপর কোনও সামরিক হামলা না চালানোর জন্য বলেছেন, যাতে তার প্রশাসন তেহরানের সাথে একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য আরও সময় পায়। কারণ ওমান এবং ইতালিতে ইতোমধ্যেই বেশ কয়েক দফায় দেশ দুটির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে জানিয়েছেন, “এখন ইরানে হামলা করা সঠিক হবে না, কারণ আমরা একটি সমাধানের খুব কাছাকাছি রয়েছি।”এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা আছে। তবে ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের ওপর হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে।আল জাজিরা জানায়, ওমান ও ইতালিতে কয়েক দফা বৈঠকের পর এখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে চুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইরানি কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের জব্দ করা অর্থ ছেড়ে দেয় এবং বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম পরিশোধনের অধিকার মেনে নেয় তাহলে ইরান এক বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে পারে।তাদের ভাষ্যে, “যদি ওয়াশিংটন এই শর্তগুলো মেনে নেয়, তাহলে শিগগিরই একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব”। তবে এই প্রস্তাব এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।অন্যদিকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ)-র প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ফল এখনও অনিশ্চিত। তবে তিনি বলেন, “আলোচনার অব্যাহত থাকা ইতিবাচক দিক। এর মানে হচ্ছে, দুই পক্ষের মধ্যে সমাধানে পৌঁছানোর ইচ্ছা রয়েছে।”প্রসঙ্গত, ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী, ইরান তার পারমাণবিক কর্মসূচিতে সীমা আরোপ করেছিল এবং এর বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। কিন্তু ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে সেই চুক্তি থেকে সরে আসেন, যার ফলে উত্তেজনা তীব্র আকার নেয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে কোটি টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক
বেনাপোলে কোটি টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক

যশোর-খুলনা মহাসড়কের মুড়লির মোড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড Read more

সারা দেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান
সারা দেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে অভিযান শুরু করতে যাচ্ছে যৌথবাহিনী। প্রাথমিকভাবে ৩টি Read more

লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 
লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 

চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কে ছিনতাইয়ের কবলে পড়েছেন বাইক আরোহী প্রেমিক যুগল। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের Read more

শত্রুতার জেরে রোপনকৃত ধানের চারা নষ্ট, হুমকি
শত্রুতার জেরে রোপনকৃত ধানের চারা নষ্ট, হুমকি

সিরাজগঞ্জের কাজীপুরে পূর্বশত্রুতার জেরে রোপনকৃত আমন ধানের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। রোপনের ৪ দিন পরেই ধানের চারাগুলো টেনে তুলে Read more

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

থমকে যাওয়া সম্পর্ক এগিয়ে নিয়ে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক Read more

বোমা বিস্ফোরিত হয়ে চার ইসরায়েলি সেনা নিহত
বোমা বিস্ফোরিত হয়ে চার ইসরায়েলি সেনা নিহত

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সড়কপাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন