ফেসবুকের ভিডিও কনেন্ট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। এখন থেকে ফেসবুকে আপলোড করা যেকোনো ভিডিও দেখা যাবে ‘রিলস’ ফরম্যাটে। মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিবৃতিতে মেটা জানায়, ব্যবহারকারীদের জন্য ভিডিও শেয়ার করা আরও সহজ ও আকর্ষণীয় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক অ্যাপে থাকা ‘ভিডিও’ ট্যাবের নামও বদলে রাখা হবে ‘রিলস’। এই পরিবর্তন ধাপে ধাপে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে।সম্প্রতি ফেসবুকে ‘রিলস’ ফিচারটি ফেসবুক ব্যবহারকারিদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ফলে এমন সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তাছাড়া এর মাধ্যমে কনটেন্ট নির্মাতা ও ব্যবহারকারীদের আয় বৃদ্ধির সুযোগ থাকবে বলে ধারণা করা হচ্ছে।  মেটা জানিয়েছে, এই পরিবর্তন পর্যায়ক্রমে ব্যবহারকারীদের প্রোফাইল ও পেইজে যুক্ত হবে এবং আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্বব্যাপী চালু করা হবে।তাছাড়া নতুন এই ফিচারে রিলসে ভিডিওর দৈর্ঘ্যের আগের সীমাবদ্ধতা (৯০ সেকেন্ড) থাকছে না। ফলে এখন থেকে ব্যবহারকারীরা যেকোনো দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন রিলস হিসেবে।পুরনো ভিডিও কনটেন্টের বিষয়ে মেটা আশ্বস্ত করেছে, যেসব ভিডিও আগে আপলোড করা হয়েছে, সেগুলো যথাস্থানে থাকবে। নতুন ‘রিলস’ ট্যাবে সেগুলোও সহজেই খুঁজে পাওয়া যাবে।প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, নতুন আপডেটের ফলে রিলসের ফরম্যাটে সময়ের সীমাবদ্ধতাও থাকছে না, ফলে দীর্ঘ ভিডিও কনটেন্ট নির্মাতারাও এই প্ল্যাটফর্মে সহজেই জায়গা করে নিতে পারবেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোনো দলের সাথে আসন সমঝোতা হয় নি: নুরুল হক নুর
কোনো দলের সাথে আসন সমঝোতা হয় নি: নুরুল হক নুর

গণ অধিকার পরিষদ কোনো দল বা জোটের সাথে আসন সমঝোতা করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল Read more

মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই
মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই

পাঁচ লাখ টাকা দিলে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে–প্রবাসীর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছে এভাবে টাকা চেয়েছেন নাটোরের গুরুদাসপুর থানার Read more

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা
এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির এক যুগ্ম সদস্য সচিব।পদত্যাগ করে Read more

খালেদা জিয়ার সঙ্গে শীর্ষ নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়
খালেদা জিয়ার সঙ্গে শীর্ষ নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির শীর্ষ নেতারা।শনিবার (০৭ জুন) বিএনপি Read more

হাবিপ্রবিতে লেকচারারদের পদোন্নতি থমকে আছে পাঁচ মাস
হাবিপ্রবিতে লেকচারারদের পদোন্নতি থমকে আছে পাঁচ মাস

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৬২ জন শিক্ষকের লেকচারার হিসেবে যোগদানের পর নির্ধারিত সময় পার হয়ে Read more

ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের
ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ইয়াসিনের  হাতে রক্তাক্ত হয়ে ছোট ভাই মোঃ মাসুম (৩৫) নামে  এক যুবক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন