ইরান যদি নতুন করে পারমাণবিক কর্মসূচি চালু করে তাহলে যুক্তরাষ্ট্র আবারও বোমা হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রোববার (০৫ অক্টোবর) ভার্জিনিয়ার নরফোকের নৌ ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প এ হুমকি দেন।তেহরানের সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যদি তারা এটি করে, তাহলে আমাদেরও ব্যবস্থা নিতে হবে।’ তিনি বলেন, আপনারা এটি করতে চান, ঠিক আছে। তাহলে আমরাও ব্যবস্থা নেব এবং এবার আর বেশি অপেক্ষা (হামলার জন্য) করব না।গত ২২ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলা (অপারেশন মিডনাইট হ্যামার) ‘নিখুঁতভাবে’ সম্পাদিত হওয়ার প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘আমেরিকান বি-২ বোমারু বিমান এবং সাবমেরিন থেকে উৎক্ষেপিত টমাহক ক্ষেপণাস্ত্র প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।’  প্রতিবেদন অনুসারে, ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক-সম্পর্কিত স্থাপনাগুলোর বিরুদ্ধে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলার পর, মার্কিন এই অভিযান পরিচালনা করা হয়েছিল ফোরদো, নাতানজ এবং ইসফাহানে তিনটি গুরুত্বপূর্ণ ইরানি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে। ট্রাম্প বলেন, ‘বি২, সেই সুন্দর উড়ন্ত ডানা; তারা যা করেছে, তারা প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। আমরা একটি সাবমেরিন থেকে ৩০টি টমাহক ছুড়েছি।’ তিনি বলেন, ওই হামলার আগে ইরান এক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করছিল, এবং মার্কিন বাহিনী তেহরানকে সেই সীমা অতিক্রম করতে বাধা দেয়। ট্রাম্প আরও বলেন, ‘তারা (ইরান) এক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছিল এবং এখন তারা আবারও সেই কার্যক্রম শুরু করতে পারে। কিন্তু আমি আশা করি তারা তা করবে না, কারণ যদি তারা এটি করে তবে আমাদেরও ব্যবস্থা নিতে হবে। আমি তাদের বিষয়টি জানিয়েছি।’  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৫ লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ
ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৫ লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ

এবার ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি। এ ঝড়ের আঘাত থেকে মানুষজনকে নিরাপদে রাখতে ৫ লাখ ৮৬ হাজার জনকে নিরাপদে সরিয়ে Read more

ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ-রানি
ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ-রানি

তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপুটে রাজত্ব করার পর অবশেষে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান। Read more

‘মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না’- নমিনেশন প্রসঙ্গে হাজী ইয়াছিন
‘মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না’- নমিনেশন প্রসঙ্গে হাজী ইয়াছিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন নমিনেশন প্রসঙ্গে বলেছেন, মেয়ে দেখা মানেই তো বিয়ে Read more

দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ
দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ

দেশের বাজারে এক কেজি ইলিশের দাম দুই হাজার টাকার উপরে। আর ভারতে রপ্তানি হচ্ছে মাত্র এক হাজার ৫৩৩ টাকা দরে। Read more

চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র
চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র

চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ২০৩০ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।বুধবার (০৬ Read more

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনারসহ পুলিশের ৩ কর্মকর্তা প্রত্যাহার
মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনারসহ পুলিশের ৩ কর্মকর্তা প্রত্যাহার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি), মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) ও ডিউটি অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এসি মেহেদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন