ইরানের সঙ্গে সংঘাতরে মধ্যে আরও আগ্রাসী অবস্থান নিয়েছে ইসরায়েল। এবার সরাসরি ইরানের সরকারি স্থাপনাগুলোতে হামলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।শুক্রবার (২০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, আমাদের ইরানি শাসনব্যবস্থার প্রতিটি প্রতীক এবং জনগণের ওপর নিপীড়নে ব্যবহৃত দমনযন্ত্রগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে হবে। এর মধ্যে রয়েছে বাসিজ মিলিশিয়া এবং রেভল্যুশনারি গার্ড- যারা এই সরকারের ক্ষমতার ভিত্তি।তিনি আরও জানান, এই হামলার উদ্দেশ্য কেবল সামরিক সুবিধা অর্জন নয় ; বরং ইরানি সরকারকে অস্থিতিশীল করাও এর অন্যতম লক্ষ্য।বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই পদক্ষেপ দেশটির যুদ্ধনীতিতে একটি বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। এতদিন ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছিল। এখন সে লক্ষ্য স্থানান্তরিত হয়ে সরাসরি সরকার পতনের দিকেই এগোচ্ছে।এর আগের দিন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, আমরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে চাই।চলমান সংঘাত ও পাল্টা হামলার এই প্রেক্ষাপটে ইসরায়েল নতুন অবস্থান স্পষ্ট করছে, তারা এখন ইরানের নেতৃত্ব কাঠামোতে সরাসরি আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই নীতিগত পরিবর্তন মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত ও রক্তক্ষয়ী সংঘাতের পথ প্রশস্ত করতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে পূর্ববিরোধের জেরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
মুন্সিগঞ্জে পূর্ববিরোধের জেরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মধ্য মাকহাটি গ্রামে পারিবারিক বিরোধ ও খুনের জেরে সানা মাঝি (৪২) নামে এক শ্রমিককে কুপিয়ে ও পিটিয়ে Read more

ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েন হবে না
ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েন হবে না

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, সংঘাত-পরবর্তী স্থিতিশীলতা নিয়ে আলোচনার জন্য তিনি গাজা সফর করেছেন। শনিবার সামাজিক যোগাযোগ Read more

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলা ট্রিবিউনের স্টাফ রির্পোটার আতিক হাসান শুভ এবং সাধারণ সম্পাদক Read more

সড়ক দূর্ঘটনায় আহত হাবিপ্রবির ৭ ভর্তি পরীক্ষার্থী
সড়ক দূর্ঘটনায় আহত হাবিপ্রবির ৭ ভর্তি পরীক্ষার্থী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে ফেরার পথে বাস এবং ট্রাকের সংঘর্ষের ঘটনায় Read more

গুলিস্তানে মিছিলের চেষ্টা, আ.লীগের ১১ নেতাকর্মী আটক
গুলিস্তানে মিছিলের চেষ্টা, আ.লীগের ১১ নেতাকর্মী আটক

রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।রোববার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

উত্তরপ্রদেশে নৌকাডুবিতে নিখোঁজ ১০
উত্তরপ্রদেশে নৌকাডুবিতে নিখোঁজ ১০

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাহারাইচ জেলার ঘন জঙ্গলে ঘেরা গেরুয়া নদীতে একটি ছোট নৌকাডুবে নিখোঁজ অন্তত ১০ যাত্রী। বুধবার ভোরের দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন