ছয় দফা দাবি আদায়ে আগামীকাল রোববার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ নামে মানববন্ধন কর্মসূচি শেষে মহাসমাবেশের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী।কুমিল্লার কর্মসূচিতে ‘হামলার’ অভিযোগ এনে এর প্রতিবাদে সারাদেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে আজ প্ল্যাকার্ড হাতে ‘রাইজ ইন রেড’ নামে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘রক্তে আগুন লেগেছে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কুমিল্লায় হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।এর আগে শুক্রবার দুপুরে ৬ দফা দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।মিছিল পরবর্তী এক ব্রিফিংয়ে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী বলেন, কর্তৃপক্ষকে বলবো, আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিন, আমরা রাজপথ ছেড়ে দেব। কুমিল্লার ভাইদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন। আমরা আপনাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান জানান, এই সরকার আমাদের সরকার, শিক্ষার্থীদের সরকার, বিপ্লবীদের সরকার। এই সরকারকে পূর্ণ সহযোগিতা করতে আমরা প্রস্তুত। কারিগরি শিক্ষা সেক্টরে যে বৈষম্য আছে, আমরা চাই সরকার তা দূর করুক।এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি আদায়ে মশাল মিছিল করেন। তার আগে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেও সন্তুষ্ট না হয়ে ছয় দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুলিয়ারচরের ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
কুলিয়ারচরের ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজের এক দিন পর মোঃ ওয়াসিম মিয়া (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার Read more

কমলনগরে ৪০ বছর ধরে পাকা রাস্তার অপেক্ষায় এক গ্রামের ২০ হাজার মানুষ
কমলনগরে ৪০ বছর ধরে পাকা রাস্তার অপেক্ষায় এক গ্রামের ২০ হাজার মানুষ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাগলা গ্রামের হাওলাদারপাড়া-বারঘর সড়কটি ৪০ বছরেও পাকা করণের উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার Read more

সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা
সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা

জনগণের কাছে নির্বাচনের খরচ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির Read more

টেস্টের দ্বিতীয় দিনে স্কোর বড় করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ
টেস্টের দ্বিতীয় দিনে স্কোর বড় করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড়ে লংকানদের চাপা দিতে দ্বিতীয় দিন মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু Read more

হাটে ঘুরে ঘুরে বই বিক্রি, বাবার ত্যাগেই ছেলের বিশ্ববিদ্যালয় জয়
হাটে ঘুরে ঘুরে বই বিক্রি, বাবার ত্যাগেই ছেলের বিশ্ববিদ্যালয় জয়

চেহারায় এক শান্ত-সন্তুষ্ট হাসি। হাতে কিছু শিশুদের বই, আর ছোট্ট একটি ব্যাগে কলম, ব্রাশ আর সেলাইয়ের সুই। দেখে মনে হতে Read more

চৌহালীর যমুনায় বেওয়ারিশ জাহাজ, মালিকের সন্ধান চায় পুলিশ
চৌহালীর যমুনায় বেওয়ারিশ জাহাজ, মালিকের সন্ধান চায় পুলিশ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের যমুনা নদীর তীরে ভেড়ানো রয়েছে একটি ট্যাগবোট জাহাজ। প্রায় দুই সপ্তাহ ধরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন