শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের প্রযুক্তি ও বৈজ্ঞানিক অগ্রগতি সামরিক আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করা সম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, বোমা ফেলে কোনো জাতির প্রযুক্তি বা বিজ্ঞানকে মুছে ফেলা যায় না।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে যদি সদিচ্ছা থাকে তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং আমাদের পরমাণু শিল্পে পুনরায় অগ্রগতি সাধনে সক্ষম হবো।তিনি বলেন, এই শিল্পটি এখন জাতির গর্বের উৎসে পরিণত হয়েছে এবং সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের সময়ে দেশবাসী প্রমাণ করেছে যে জনগণ সহজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে আসবে না।আব্বাস আরাঘচি বলেন, আমরা ১২ দিনের এক চাপিয়ে দেওয়া যুদ্ধ পার করেছি, আর সে সময়েই আমরা আত্মরক্ষার সক্ষমতা প্রমাণ করেছি।ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে নতুন করে আক্রমণের মুখোমুখি হলে, ইরান দ্রুত প্রতিরোধ গড়ে তুলবে।সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আরাঘচি বলেন, আমি মনে করি না এত দ্রুত আবারও আলোচনা শুরু হবে।তিনি আরও বলেন, আমাদের আবার আলোচনায় ফিরতে হলে প্রথমে নিশ্চিত হতে হবে যে, কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যেই যুক্তরাষ্ট্র আবার আমাদের ওপর সামরিক হামলা চালাবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১১৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন
১১৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অধীনে এখন পর্যন্ত ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের মধ্যে ১১১ পুরুষ Read more

জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়: খন্দকার নাসিরুল
জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়: খন্দকার নাসিরুল

'নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়' বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য Read more

গোপালগঞ্জে ৪ হত্যা মামলা, আ.লীগের ৬ হাজার কর্মী আসামি
গোপালগঞ্জে ৪ হত্যা মামলা, আ.লীগের ৬ হাজার কর্মী আসামি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় ৪ দিনের মাথায় ৪টি হত্যা মামলা করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার Read more

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নারীসহ নিহত ১৫ জন
ব্রাজিলে  বাস দুর্ঘটনায় নারীসহ নিহত ১৫ জন

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী।শুক্রবার (১৭ অক্টোবর) রাত Read more

প্রধান উপদেষ্টা আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন
প্রধান উপদেষ্টা আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল রবিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন