ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে দেশটির শিয়া আধাসামরিক বাহিনী পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর একটি ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে সংঘটিত এই হামলায় গোষ্ঠীটির আনবার অপারেশনস কমান্ডারসহ অন্তত ৬ জন যোদ্ধা নিহত ও আরো ১৫ জন আহত হয়েছেন।নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমান থেকে চালানো এই হামলায় পিএমএফ-এর একটি কমান্ড সদর দপ্তরকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। পিএমএফ এক বিবৃতিতে তাদের গুরুত্বপূর্ণ কমান্ডার সাদ আল-বাইজি-এর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে পিএমএফ (যা স্থানীয়ভাবে হাশদ আল-শাবি নামে পরিচিত)। সংগঠনটি জানিয়েছে, তাদের যোদ্ধারা কর্তব্যরত অবস্থায় থাকাকালীন এই অতর্কিত হামলা চালানো হয়। উল্লেখ্য, পিএমএফ মূলত শিয়া আধাসামরিক গোষ্ঠীগুলোর একটি জোট, যা বর্তমানে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর একটি অংশ হিসেবে কাজ করে। এদের মধ্যে বেশ কিছু গোষ্ঠীর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মার্কিন-ইসরায়েল বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরান-পন্থী গোষ্ঠীগুলোর হামলার পাল্টা জবাব হিসেবেই যুক্তরাষ্ট্র এই অভিযান চালিয়েছে।সূত্র : রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইল-২ বিএনপি প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে আমরণ অনশন
নড়াইল-২ বিএনপি প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে আমরণ অনশন

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের অনুসারীরা আমরণ অনশন করছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) Read more

কুলিয়ারচরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
কুলিয়ারচরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে শাহ জালাল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।শুক্রবার (২৫ এপ্রিল) রাতে Read more

ইরানে ‘রেড লাইন’ ঘোষণা
ইরানে ‘রেড লাইন’ ঘোষণা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ‘রেড লাইন’ ঘোষণা করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (১০ জানুয়ারি) আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে Read more

কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলীয় ২ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে Read more

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৫৬৫ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৫৬৫ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা গত তিনদিনে ৪ হাজার ৫৬৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।গত বৃহস্পতিবার, শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন