ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ছয় সপ্তাহেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের ৭টি রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি, যার মোট মূল্য ২০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।  হুথির বিরুদ্ধে সামরিক অভিযানে এটি পেন্টাগনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ও নাটকীয় আর্থিক ক্ষতির ঘটনা।প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, গত এক সপ্তাহেই তিনটি রিপার ড্রোন ভূপাতিত হয়েছে— যা ইয়েমেনে মার্কিন ড্রোনগুলোর ওপর হুথিদের হামলার ক্ষমতা আরও উন্নত হয়েছে।হুথিদের হামলায় ধ্বংস হওয়া এসব ড্রোনের মধ্যে কিছু ড্রোন সাগরের মধ্যে পড়েছে, আর কিছু ড্রোন স্থলভাগে পড়ে ভেঙে গেছে। এসব ড্রোন হামলা চালানোর জন্য বা নজরদারি কাজের জন্য ব্যবহৃত হচ্ছিল।যুক্তরাষ্ট্র হুথিদের ওপর হামলা বাড়িয়েছে। গত ১৫ মার্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বড় পরিসরে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন। সেই থেকে মার্কিন বাহিনী প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে।ট্রাম্পের হুঁশিয়ারি, হুথিরা যতদিন গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে চলাচল করা জাহাজে হামলা বন্ধ না করবে, ততদিন যুক্তরাষ্ট্র চূড়ান্ত প্রাণঘাতী শক্তি ব্যবহার করবে।অভিযানের শুরু থেকে রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র হুথিদের ওপর ৭৫০টির বেশি হামলা চালিয়েছে। সূত্র: আল-জাজিরাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালথা পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ডিআইজির পরিদর্শন
সালথা পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ডিআইজির পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক বিভাগ ঢাকা) মোহাম্মাদ Read more

‘হার্ট অ্যাটাকে’ মৃত্যুর ১০ মাস পর হত্যা মামলা,কারাগারে বেরোবি শিক্ষক
‘হার্ট অ্যাটাকে’ মৃত্যুর ১০ মাস পর হত্যা মামলা,কারাগারে বেরোবি শিক্ষক

রংপুরে পুলিশের ধাওয়া খেয়ে হার্ট অ্যাটাকে মারা যাওয়া এক ব্যক্তির মৃত্যুর ১০ মাস পর দায়ের করা হত্যা মামলায় বেগম রোকেয়া Read more

মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান
মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান

শহীদ ওসমান হাদি চেয়েছিলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর Read more

কাতার-ইউক্রেন ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
কাতার-ইউক্রেন ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান ড্রোন ও মিসাইল হামলার হুমকির মুখে এক শক্তিশালী প্রতিরক্ষা জোটে আবদ্ধ হয়েছে কাতার ও ইউক্রেন। এই চুক্তির মাধ্যমে Read more

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার Read more

জব্বারের বলীখেলা: দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’
জব্বারের বলীখেলা: দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’

চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লালদীঘি ময়দান শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে যেন ফিরে গিয়েছিল শতবর্ষ পুরোনো এক ঐতিহ্যে। ঢোলের বাদন, করতালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন