ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বোমা বিস্ফোরণে ৩ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন।মঙ্গলবার (০৮ অক্টোবর) এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি একজন আহত হলেও তার প্রাণসংশয় নেই বলে উল্লেখ করা হয়েছে আইডিএফের বিবৃতিতে।আহত সেনাসদস্যদের নাম-পরিচয় বা তাদের শারীরিক অবস্থা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইডিএফ। শুধু বলা হয়েছে- তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে আসে। তার পরের দিন ৮ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ, যা এখনও চলছে।আইডিএফের অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৭০ হাজার জন।অন্যদিকে আইডিএফের হিসেব মতে, গাজায় দু’বছরের অভিযানে নিহত হয়েছেন মোট ৯১৩ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন ৬ হাজার ৩১৮ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাবিপ্রবিতে লুকিয়ে মেয়েদের ভিডিও ধারণ, সেই ছাত্রীকে হল ছাড়া করলেন শিক্ষার্থীরা
হাবিপ্রবিতে লুকিয়ে মেয়েদের ভিডিও ধারণ, সেই ছাত্রীকে হল ছাড়া করলেন শিক্ষার্থীরা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শেখ সায়েরা খাতুন ছাত্রী হলে লুকিয়ে রুমমেটদের ছবি নেওয়া, ভিডিও করাসহ নানা Read more

‘২০০০ কোটি টাকার বিল দিচ্ছে না চীনা ব্যাংক’
‘২০০০ কোটি টাকার বিল দিচ্ছে না চীনা ব্যাংক’

বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনা, একের পর এক রাজনৈতিক দলের আত্নপ্রকাশ ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নানা সংবাদ Read more

জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) রাতে দেশে ফেরেন তিনি।প্রধান Read more

Hacked by CoupDeGrace
Hacked by CoupDeGrace

Hacked by CoupDeGraceGreetz:Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

বিশ্বকাপ বয়কট করলে ‘জিম্বাবুয়ে ছাড়া কেউ আমাদের সঙ্গে খেলবে না’
বিশ্বকাপ বয়কট করলে ‘জিম্বাবুয়ে ছাড়া কেউ আমাদের সঙ্গে খেলবে না’

বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন বছরই শুরু হয়েছে আলোচিত এক বিতর্ক দিয়ে। গত ডিসেম্বরে কলকাতা নাইট রাইডার্সের মিনি নিলামে রেকর্ড ৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন