ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে কমপক্ষে ১১ জন জাতিসংঘ কর্মীকে আটক করেছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। রোববার (৩১ আগস্ট) এ ঘটনা ঘটে বলে সংস্থাটি জানিয়েছে।জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, হুতিরা জোর করে বিশ্ব খাদ্য কর্মসূচি ভবনে প্রবেশ করেছে, জাতিসংঘের সম্পত্তি দখল করেছে এবং রাজধানীতে অবস্থিত অন্যান্য জাতিসংঘ অফিসে প্রবেশের চেষ্টা করেছে।বৃহস্পতিবার সানায় ইসরায়েলি হামলায় ইয়েমেনের হুতি-শাসিত সরকারের প্রধানমন্ত্রী এবং আরও বেশ কয়েকজন মন্ত্রী নিহত হওয়ার পর এই অভিযান চালানো হলো।ইয়েমেনের জন্য জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ পৃথক এক বিবৃতিতে বলেন, সানা এবং বন্দর নগরী হোদেইদাহ উভয় স্থানে ১১ জন কর্মীকে আটক করা হয়েছে। ইউনিসেফ, ইউএনডিপি এবং শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয়সহ একাধিক জাতিসংঘ সংস্থার অফিস এ দুটি শহরে অবস্থিত।গ্রান্ডবার্গ আরও জানান, নতুন করে আটক হওয়া এসব কর্মীর পাশাপাশি হুতিদের হাতে এর আগে থেকে আরও ২৩ জন জাতিসংঘ কর্মী বন্দি রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ ২০২১ সাল থেকে আটক অবস্থায় আছেন। এ ছাড়া চলতি বছর আটক অবস্থাতেই মৃত্যু হয়েছে একজন জাতিসংঘ কর্মীর।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করলো উরুগুয়ে
এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করলো উরুগুয়ে

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইউরোপীয় ইউনিয়ন এবং আরব কূটনীতিকদের একটি গ্রুপের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালানোর ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে Read more

লাদাখে রাজ্য স্বীকৃতির দাবিতে জেন-জিদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০
লাদাখে রাজ্য স্বীকৃতির দাবিতে জেন-জিদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০

ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে রাতভর অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।বিক্ষোভ Read more

শেকৃবিতে ‘সাদা দল’ এর নতুন কমিটি ঘোষণা
শেকৃবিতে ‘সাদা দল’ এর নতুন কমিটি ঘোষণা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘সাদা দল’-এর ২০২৪–২৫ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।রবিবার (১৮ মে) Read more

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু
ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু

মাদ্রাসা থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন দুই চাচাতো ভাই সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে Read more

চিকিৎসকদের মতে সকালে খালি পেটে যেসব খাবার খাওয়া যাবে না
চিকিৎসকদের মতে সকালে খালি পেটে যেসব খাবার খাওয়া যাবে না

আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস শরীরের সুস্থতা ও রোগপ্রতিরোধ ক্ষমতার ওপর বড় প্রভাব ফেলে। বিশেষ করে দিনের শুরুটা যদি হয় স্বাস্থ্যকর খাবার Read more

সরকার নাটকের মাধ্যমে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে: সেলিনা রহমান
সরকার নাটকের মাধ্যমে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে: সেলিনা রহমান

'সরকার নাটকের মাধ্যমে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন